পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

ঢাকা-পাবনা মহাসড়কে পাবনার মাধপুরে ওভারটেক করতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক বাসের চালক ও ওপর বাসের হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের মাধপুরের শোলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১০-১৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান। পুলিশ বলছে, পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল শাহজাদপুর ট্রাভেলস নামক একটি বাস। অপরদিকে পাবনার দিকে আসছিল মাছরাঙা নামের আরেকটি বাস। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের মাধপুরে শোলাবাড়িয়া এলাকায় শাহজাদপুর ট্রাভেলস বাসটি ওভারটেক করতে গেলে অপরদিক থেকে আসা মাছরাঙার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় শাহজাদপুর ট্রাভেলসের চালক কামাল ঘটনাস্থলেই নিহত হন। পরে মাছরাঙা বাসের হেলপারও মারা যান। এ ঘটনায় অন্তত ১০-১৫ আহত হয়েছেন বলে জানা গেছে। মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, শাহজাদপুর ট্রাভেলস ওভারটেকিং করছিল। কুয়াশার কারণে দুটি বাসের চালকই স্পষ্টভাবে দেখতে না পারায় মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। দু’জন নিহতের খবর আমাদের কাছে রয়েছে। হেলপারের পরিচ

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

ঢাকা-পাবনা মহাসড়কে পাবনার মাধপুরে ওভারটেক করতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক বাসের চালক ও ওপর বাসের হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের মাধপুরের শোলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১০-১৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান।

পুলিশ বলছে, পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল শাহজাদপুর ট্রাভেলস নামক একটি বাস। অপরদিকে পাবনার দিকে আসছিল মাছরাঙা নামের আরেকটি বাস। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের মাধপুরে শোলাবাড়িয়া এলাকায় শাহজাদপুর ট্রাভেলস বাসটি ওভারটেক করতে গেলে অপরদিক থেকে আসা মাছরাঙার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় শাহজাদপুর ট্রাভেলসের চালক কামাল ঘটনাস্থলেই নিহত হন। পরে মাছরাঙা বাসের হেলপারও মারা যান। এ ঘটনায় অন্তত ১০-১৫ আহত হয়েছেন বলে জানা গেছে।

মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, শাহজাদপুর ট্রাভেলস ওভারটেকিং করছিল। কুয়াশার কারণে দুটি বাসের চালকই স্পষ্টভাবে দেখতে না পারায় মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। দু’জন নিহতের খবর আমাদের কাছে রয়েছে। হেলপারের পরিচয় জানা যায়নি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আলমগীর হোসাইন নাবিল/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow