পাবনায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, ১২ ড্রাম বিষাক্ত জেলি জব্দ
পাবনার চাটমোহরে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে নকল দুধ তৈরির এক কারখানার সন্ধান পেয়েছে প্রশাসন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যে শনিবার (৯ মে) সকালে চাটমোহর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঝটিকা অভিযানে এ কারখানার সন্ধান মেলে। এসময় ৫৭০ লিটার (১২ ড্রাম) বিষাক্ত জেলি, সয়াবিন ও ভেজাল দুধ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। আভিযান সূত্রে জানা যায়, চাটমোহরে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল দুধ উৎপাদনের সঙ্গে জড়িত বলে তথ্য ছিল। এর ভিত্তিতে শনিবার সকালে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ওই গ্রামের আব্দুল মোমিন প্রামাণিক ও আল আমিনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৭০ লিটার (১২ ড্রাম) বিষাক্ত জেলি, সয়াবিন তেল সদৃশ তরল পদার্থ এবং বিপুল পরিমাণ তৈরিকৃত নকল দুধ জব্দ করা হয়। এসময় ভেজাল দুধ উৎপাদনে জড়িত থাকার দায়ে আজিজুল প্রামাণিক নামের একজনকে আটক করা হলেও মূল অভিযুক্ত মোমিন ও আল আমিনসহ অন্যরা পালিয়ে যায়। এই ঘটনায় মোমিন, আল আমিন ও আল আমিনের স্ত্রী রেখা খাতুনসহ মোট ৬ জনের বিরুদ্ধে চাটমোহর থানায় নিয়ম
পাবনার চাটমোহরে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে নকল দুধ তৈরির এক কারখানার সন্ধান পেয়েছে প্রশাসন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যে শনিবার (৯ মে) সকালে চাটমোহর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঝটিকা অভিযানে এ কারখানার সন্ধান মেলে।
এসময় ৫৭০ লিটার (১২ ড্রাম) বিষাক্ত জেলি, সয়াবিন ও ভেজাল দুধ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।
আভিযান সূত্রে জানা যায়, চাটমোহরে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল দুধ উৎপাদনের সঙ্গে জড়িত বলে তথ্য ছিল। এর ভিত্তিতে শনিবার সকালে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ওই গ্রামের আব্দুল মোমিন প্রামাণিক ও আল আমিনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৭০ লিটার (১২ ড্রাম) বিষাক্ত জেলি, সয়াবিন তেল সদৃশ তরল পদার্থ এবং বিপুল পরিমাণ তৈরিকৃত নকল দুধ জব্দ করা হয়।
এসময় ভেজাল দুধ উৎপাদনে জড়িত থাকার দায়ে আজিজুল প্রামাণিক নামের একজনকে আটক করা হলেও মূল অভিযুক্ত মোমিন ও আল আমিনসহ অন্যরা পালিয়ে যায়। এই ঘটনায় মোমিন, আল আমিন ও আল আমিনের স্ত্রী রেখা খাতুনসহ মোট ৬ জনের বিরুদ্ধে চাটমোহর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
এ ব্যাপারে চাটমোহরের ইউএনও মুসা নাসের চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিল। এই নকল দুধ তৈরির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযানে জব্দকৃত বিষাক্ত কেমিক্যাল ও সরঞ্জামাদি ধ্বংসের প্রক্রিয়া চলমান রয়েছে। এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আলমগীর হোসাইন নাবিল/এমএন/এমএস
What's Your Reaction?