পাবিপ্রবি শিবিরের সভাপতি উল্লাস, সেক্রেটারি শামীম
ইসলামী ছাত্রশিবিরের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থাপত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় আলম উল্লাস। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম ওসমান। আরও পড়ুন গণভোটের রায় মানতে সরকার গড়িমসি করছে: ছাত্রশিবির সভাপতি রোববার (১৯ জুলাই) রাতে পাবনা শহর শাখার অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়। পরে সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কমিটির তথ্য প্রকাশ করা হয়। আরও পড়ুন রাশেদ খাঁন / শিবিরের ম্যারাথনে থাকাদের ৯০ শতাংশ লীগের পেছনে এভাবেই দৌড়ঝাঁপ করেছে নবনির্বাচিত সভাপতি হৃদয় আলম উল্লাস বলেন, ‘আপাতত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি এখনো গঠন করা হয়নি। এই দায়িত্ব আমার কাছে একটি আমানত। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার পাশাপাশি তাদের প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা নিশ্চিতে আমরা আন্তরিকভাবে কাজ করবো।’ এসআর/এএসএম
ইসলামী ছাত্রশিবিরের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থাপত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় আলম উল্লাস। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম ওসমান।
রোববার (১৯ জুলাই) রাতে পাবনা শহর শাখার অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়। পরে সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কমিটির তথ্য প্রকাশ করা হয়।
নবনির্বাচিত সভাপতি হৃদয় আলম উল্লাস বলেন, ‘আপাতত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি এখনো গঠন করা হয়নি। এই দায়িত্ব আমার কাছে একটি আমানত। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার পাশাপাশি তাদের প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা নিশ্চিতে আমরা আন্তরিকভাবে কাজ করবো।’
এসআর/এএসএম
What's Your Reaction?

