পাম্প থেকে ডিজেল নিয়ে ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধার
নড়াইলে পাম্প থেকে ডিজেল নিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়েছে। লাভলী বেগম আউড়িয়া উত্তরপাড়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী। জানা গেছে, নড়াইল সদর উপজেলার আউড়িয়া উত্তরপাড়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী লাভলী বেগম সোমবার সকাল ৮টার দিকে শহরের মাছিমদিয়ায় সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে যান। লাইনে দাঁড়িয়ে এবং প্রচণ্ড গরমের মধ্যে তিনি ৩ লিটার ডিজেল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে ভ্যানে করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের ভাই নাজমুল মোল্যা বলেন, আমার বোন সকাল ৮টার দিকে ডিজেল আনতে যায় পাম্পে। ডিজেল নিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী মাছিমদিয়া এলাকার তামিম বলেন, লাভলী বেগম একটি প্লাস্টিকের ড্রামে ৩ লিটার ডিজেল নিয়ে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমিসহ কয়েকজন তাকে ভ্যানে করে জেলা হাসপাতালে নিয়ে যাই
নড়াইলে পাম্প থেকে ডিজেল নিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়েছে। লাভলী বেগম আউড়িয়া উত্তরপাড়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী।
জানা গেছে, নড়াইল সদর উপজেলার আউড়িয়া উত্তরপাড়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী লাভলী বেগম সোমবার সকাল ৮টার দিকে শহরের মাছিমদিয়ায় সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে যান। লাইনে দাঁড়িয়ে এবং প্রচণ্ড গরমের মধ্যে তিনি ৩ লিটার ডিজেল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন।
পথিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে ভ্যানে করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের ভাই নাজমুল মোল্যা বলেন, আমার বোন সকাল ৮টার দিকে ডিজেল আনতে যায় পাম্পে। ডিজেল নিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী মাছিমদিয়া এলাকার তামিম বলেন, লাভলী বেগম একটি প্লাস্টিকের ড্রামে ৩ লিটার ডিজেল নিয়ে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমিসহ কয়েকজন তাকে ভ্যানে করে জেলা হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
সরদার ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. রাশেদ বলেন, আমাদের পাম্প এলাকায় এমন কোনো ঘটনা ঘটেছে বলে জানা নেই। আমরা সকাল থেকে তেল দেওয়ার কাজে ব্যস্ত ছিলাম।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস বলেন, অসুস্থ অবস্থায় ৫০ বছর বয়সী ওই বৃদ্ধাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রচণ্ড গরমে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে।
What's Your Reaction?