পাম্পে তেল নিতে গিয়ে প্রাণ গেল যুবকের

দিনাজপুরের কাহারোলে দীর্ঘ লাইনে বাইকের তেল নিতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে আছমা লতিফা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে বাইকের তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি স্ট্রোক করেন। পরে তাকে দ্রুত কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওই যুবকের নাম এনায়েতুল করিম (৪৮)। তিনি বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল মাস্টারের ছেলে। জানা গেছে, তিনি একটি কীটনাশক কোম্পানিতে চাকরি করতেন। তার এক ছেলে ও মেয়ে রয়েছে। সে তার শ্বশুরবাড়ি কাহারোলে বেড়াতে এসে বাইকের তেল সংগ্রহ করতে পাম্পে গিয়েছিলেন। কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান নিশ্চিত করে জানান, তিনি পূর্ব থেকেই উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন। পাম্পে তেল নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।

পাম্পে তেল নিতে গিয়ে প্রাণ গেল যুবকের

দিনাজপুরের কাহারোলে দীর্ঘ লাইনে বাইকের তেল নিতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে আছমা লতিফা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে বাইকের তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি স্ট্রোক করেন। পরে তাকে দ্রুত কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওই যুবকের নাম এনায়েতুল করিম (৪৮)। তিনি বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল মাস্টারের ছেলে।

জানা গেছে, তিনি একটি কীটনাশক কোম্পানিতে চাকরি করতেন। তার এক ছেলে ও মেয়ে রয়েছে। সে তার শ্বশুরবাড়ি কাহারোলে বেড়াতে এসে বাইকের তেল সংগ্রহ করতে পাম্পে গিয়েছিলেন।

কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান নিশ্চিত করে জানান, তিনি পূর্ব থেকেই উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন। পাম্পে তেল নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow