পাম্পের নামে পেট্রোল এনে ডিলারের দোকানে বিক্রি, ম্যানেজারসহ আটক ২
মানিকগঞ্জের শিবালয়ে একটি ফিলিং স্টেশনের নামে আনা বিপুল পরিমাণ পেট্রোল পাম্পে না নামিয়ে অবৈধভাবে অন্যত্র বিক্রির অভিযোগে ম্যানেজার ও এক ক্রেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা রানী কর্মকার অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আটকরা হলেন- রুমী ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের ম্যানেজার এস এম বাবুল হোসেন (৫০) এবং ডিজেল ডিলার মামুন প্রধান (৪২)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লা মেঘনা ডিপো থেকে বুধবার রাতে রুমী ফিলিং স্টেশনের নামে ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল ও ৯ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়। তবে পেট্রোলবাহী লরিটি নির্ধারিত পাম্পে তেল আনলোড না করে শিবালয়ের টেপড়া এলাকায় জনৈক ডিলারের দোকানে খালাস করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা বিষয়টি নজরে আনেন। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে অভিযুক্তদের আটক এবং পেট্রোল জব্দ করে। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা রানী কর্মকার জানান, রুমী ফিলিং স্টেশনের নামে পেট্রোল ইস্যু করা হলেও তা পাম্পে ন
মানিকগঞ্জের শিবালয়ে একটি ফিলিং স্টেশনের নামে আনা বিপুল পরিমাণ পেট্রোল পাম্পে না নামিয়ে অবৈধভাবে অন্যত্র বিক্রির অভিযোগে ম্যানেজার ও এক ক্রেতাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা রানী কর্মকার অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
আটকরা হলেন- রুমী ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের ম্যানেজার এস এম বাবুল হোসেন (৫০) এবং ডিজেল ডিলার মামুন প্রধান (৪২)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লা মেঘনা ডিপো থেকে বুধবার রাতে রুমী ফিলিং স্টেশনের নামে ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল ও ৯ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়। তবে পেট্রোলবাহী লরিটি নির্ধারিত পাম্পে তেল আনলোড না করে শিবালয়ের টেপড়া এলাকায় জনৈক ডিলারের দোকানে খালাস করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা বিষয়টি নজরে আনেন। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে অভিযুক্তদের আটক এবং পেট্রোল জব্দ করে।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা রানী কর্মকার জানান, রুমী ফিলিং স্টেশনের নামে পেট্রোল ইস্যু করা হলেও তা পাম্পে না নিয়ে ডিলারের কাছে অবৈধভাবে সরবরাহ করা হচ্ছিল। ওই ডিলারের পেট্রোল বিক্রির অনুমতি নেই। তথ্যের সত্যতা পেয়ে ৪৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে এবং ওসি শিবালয়কে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ প্রদান করা হয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, এ ঘটনায় পাম্প ম্যানেজার ও ক্রেতাকে আটক করা হয়েছে। জব্দকৃত তেল পুলিশের জিম্মায় রয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, রুমী ফিলিং স্টেশনটি সাবেক শিবালয় উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি আব্দুর রহিম খানের মালিকানাধীন।
মো. সজল আলী/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?