পারমাণবিক অস্ত্র উৎপাদন বাড়াতে কিম জং উনের তোড়জোড়

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন এবং দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরও দ্রুত সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়, কিম জং উন বলেছেন যে উত্তর কোরিয়া তার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তিকে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করবে। কিমের দাবি, গত পাঁচ বছরে দেশটির অস্ত্র-উপযোগী পারমাণবিক উপাদান উৎপাদন সক্ষমতা দ্বিগুণেরও বেশি বেড়েছে। নতুন স্থাপনাটি উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন। উত্তর কোরিয়ার এই পারমাণবিক সম্প্রসারণ কর্মসূচি শুরু হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরস্ত্রীকরণ আলোচনা ভেঙে যাওয়ার পর। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে তিনবার বৈঠক হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। নতুন পারমাণবিক স্থাপনার খবর এমন সময় সামনে এলো, যখন ওয়াশিংটন ইরানের সঙ্গে চলমান সংকট নিরসন এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, উত্তর কোরিয়ার কাছে বর্তমান

পারমাণবিক অস্ত্র উৎপাদন বাড়াতে কিম জং উনের তোড়জোড়

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন এবং দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরও দ্রুত সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়, কিম জং উন বলেছেন যে উত্তর কোরিয়া তার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তিকে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করবে।

কিমের দাবি, গত পাঁচ বছরে দেশটির অস্ত্র-উপযোগী পারমাণবিক উপাদান উৎপাদন সক্ষমতা দ্বিগুণেরও বেশি বেড়েছে। নতুন স্থাপনাটি উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

উত্তর কোরিয়ার এই পারমাণবিক সম্প্রসারণ কর্মসূচি শুরু হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরস্ত্রীকরণ আলোচনা ভেঙে যাওয়ার পর। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে তিনবার বৈঠক হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।

নতুন পারমাণবিক স্থাপনার খবর এমন সময় সামনে এলো, যখন ওয়াশিংটন ইরানের সঙ্গে চলমান সংকট নিরসন এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞদের ধারণা, উত্তর কোরিয়ার কাছে বর্তমানে ৯০টি পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড তৈরির মতো উপাদান রয়েছে এবং এর মধ্যে প্রায় ৫০টি ওয়ারহেড এরই মধ্যে তৈরি করা হয়েছে।

অন্যদিকে, আইএইএ মার্চ মাসে জানায় উত্তর কোরিয়ায় অন্তত দুটি সক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে।

আইএইএ আরও জানায়, ইয়ংবিয়নে একটি নতুন ভবনের নির্মাণকাজ তারা পর্যবেক্ষণ করছে। ভবনটির আকার, বিদ্যুৎ সরবরাহ ও শীতলীকরণ অবকাঠামো কাংসনের সমৃদ্ধকরণ কেন্দ্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

সংস্থাটির মতে, নতুন ভবনের বাইরের নির্মাণকাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ভেতরের অবকাঠামো স্থাপনের কাজ চলছে।

বিশ্লেষকদের মতে, নতুন এই স্থাপনা উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়াতে পারে।

সূত্র: সিএনএন

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow