পারমাণবিক আলোচনায় ট্রাম্পের হুমকির মুখেও নতি স্বীকার করবে না ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় ট্রাম্পের হুমকির মুখেও নতি স্বীকার করবে না ইরান বলে হুঙ্কার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  শনিবার (২১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে হুঙ্কার দিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনার মধ্যে তার দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বশক্তির চাপের কাছে মাথা নত করবে না। পেজেশকিয়ান বলেন, বিশ্বশক্তিগুলো আমাদের মাথা নত করাতে ঐক্যবদ্ধ হচ্ছে। কিন্তু তারা আমাদের জন্য যত সমস্যাই সৃষ্টি করুক না কেন, আমরা মাথা নত করব না। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে বড় ধরনের নৌবহর মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের বিরুদ্ধে সীমিত হামলার বিষয়টি বিবেচনা করছেন বলেও জানিয়েছেন। তার এমন হুমকির মাঝে ইরানের প্রেসিডেন্ট পালটা এই হুঁশিয়ারি দিলেন। এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস

পারমাণবিক আলোচনায় ট্রাম্পের হুমকির মুখেও নতি স্বীকার করবে না ইরান
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় ট্রাম্পের হুমকির মুখেও নতি স্বীকার করবে না ইরান বলে হুঙ্কার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  শনিবার (২১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে হুঙ্কার দিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনার মধ্যে তার দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বশক্তির চাপের কাছে মাথা নত করবে না। পেজেশকিয়ান বলেন, বিশ্বশক্তিগুলো আমাদের মাথা নত করাতে ঐক্যবদ্ধ হচ্ছে। কিন্তু তারা আমাদের জন্য যত সমস্যাই সৃষ্টি করুক না কেন, আমরা মাথা নত করব না। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে বড় ধরনের নৌবহর মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের বিরুদ্ধে সীমিত হামলার বিষয়টি বিবেচনা করছেন বলেও জানিয়েছেন। তার এমন হুমকির মাঝে ইরানের প্রেসিডেন্ট পালটা এই হুঁশিয়ারি দিলেন। এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির খসড়া প্রস্তাব কয়েক দিনের মধ্যেই প্রস্তুত হবে।  বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, তেহরান যদি ১০ দিনের মধ্যে কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে ‌‌খারাপ কিছু ঘটতে পারে। পরে তিনি সেই সময়সীমা বাড়িয়ে ১৫ দিন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow