পারমাণবিক হামলার আশঙ্কায় প্রস্তুতি নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সম্ভাব্য পারমাণবিক বা রাসায়নিক হামলার ঝুঁকি বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলার আগেই অঞ্চলে জরুরি চিকিৎসা সরঞ্জাম ও নির্দেশিকা বিতরণ করা হয়েছে। ডব্লিউএইচওর এক কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরেই এ ধরনের হামলার আশঙ্কা ছিল, তাই আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ‘পটাশিয়াম আয়োডাইড’ বিতরণ করা হয়েছে, যা পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষা দিতে সাহায্য করে। এছাড়া চিকিৎসকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। সম্ভাব্য পারমাণবিক ঘটনার শনাক্তকরণের দায়িত্ব পালন করবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন, অঞ্চলের অনেক দেশ বর্তমানে সংঘাতে জড়িত থাকায় ঝুঁকি আরও বেড়েছে। তবে যথাযথ প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি কিছুটা কমানো সম্ভব।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow