পারিবারিক কলহের জেরে ফাঁস নিলেন নারী

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকার একটি বাসা থেকে বিথি আক্তার (২২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত বিথির বাবা দেলোয়ার জানান,আমার মেয়ে রাগী ও জেদি স্বভাবের ছিল। পারিবারিক কলহের জেরে তার নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম থানার শহরকুড়ি এলাকায়। বর্তমানে যাত্রাবাড়ী মাতুয়াইলের দোতলা বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এএমএ/জেআইএম

পারিবারিক কলহের জেরে ফাঁস নিলেন নারী

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকার একটি বাসা থেকে বিথি আক্তার (২২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত বিথির বাবা দেলোয়ার জানান,আমার মেয়ে রাগী ও জেদি স্বভাবের ছিল। পারিবারিক কলহের জেরে তার নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম থানার শহরকুড়ি এলাকায়। বর্তমানে যাত্রাবাড়ী মাতুয়াইলের দোতলা বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এএমএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow