পার্থর নতুন গান

কখনো ব্যান্ড, কখনো মৌলিক গান, কখনো আবার সংগীতায়োজন সব মিলিয়ে গান নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন পার্থ বড়ুয়া। অনেক দিন পর নতুন গান নিয়ে হাজির হলেন তিনি। গানের শিরোনাম ‘সহজলভ্য নই’। গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ রাজীব। গানটির কথা ও সুর করেছেন আহমেদ রাজীব। রোমান্টিক আবহ ও গভীর আবেগঘন কথায় সাজানো এই গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। ‘সহজলভ্য নই’ গানে পার্থ বড়ুয়ার কণ্ঠে শোনা যাবে ভিন্ন এক আবেগের প্রকাশ, যেখানে ভালোবাসা, আত্মমর্যাদা ও অনুভূতির সূক্ষ্ম দিকগুলো উঠে এসেছে। জানান আহমেদ রাজীব। তার ভাষায়, ‌‌‘গানটির কথায় যেমন রয়েছে সম্পর্কের জটিলতা, তেমনি রয়েছে নিজেকে সহজে বিলিয়ে না দেওয়ার এক দৃঢ় বার্তা। যা পার্থদার কণ্ঠে আরও সমৃদ্ধ হয়ে ধরা দিয়েছে বলে আমি মনে করি।’ ঈদ উৎসবের অংশ হিসেবে ২৭ মার্চ গানটি অন্তর্জালে প্রকাশ করেছে জি সিরিজ। এমআই/জেআইএম

পার্থর নতুন গান

কখনো ব্যান্ড, কখনো মৌলিক গান, কখনো আবার সংগীতায়োজন সব মিলিয়ে গান নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন পার্থ বড়ুয়া। অনেক দিন পর নতুন গান নিয়ে হাজির হলেন তিনি। গানের শিরোনাম ‘সহজলভ্য নই’। গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ রাজীব।

গানটির কথা ও সুর করেছেন আহমেদ রাজীব। রোমান্টিক আবহ ও গভীর আবেগঘন কথায় সাজানো এই গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

‘সহজলভ্য নই’ গানে পার্থ বড়ুয়ার কণ্ঠে শোনা যাবে ভিন্ন এক আবেগের প্রকাশ, যেখানে ভালোবাসা, আত্মমর্যাদা ও অনুভূতির সূক্ষ্ম দিকগুলো উঠে এসেছে। জানান আহমেদ রাজীব।

তার ভাষায়, ‌‌‘গানটির কথায় যেমন রয়েছে সম্পর্কের জটিলতা, তেমনি রয়েছে নিজেকে সহজে বিলিয়ে না দেওয়ার এক দৃঢ় বার্তা। যা পার্থদার কণ্ঠে আরও সমৃদ্ধ হয়ে ধরা দিয়েছে বলে আমি মনে করি।’

ঈদ উৎসবের অংশ হিসেবে ২৭ মার্চ গানটি অন্তর্জালে প্রকাশ করেছে জি সিরিজ।

এমআই/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow