পাল্টে গেল পিএসএলের হিসেব-নিকেশ
আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। তার আগে বেশকিছু রদবদল এসেছে পিএসএল আয়োজন–সংক্রান্ত বিষয়ে।
মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরান এবং পাকিস্তান-আফগানিস্তান চলমান সংঘাতের প্রভাব পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। এ কারণে পিএসএলের পরিসরও কমিয়ে আনা হয়েছে।
আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পিএসএলের একাদশ আসর অনুষ্ঠিত হবে। ৮ দলের অংশগ্রহণে ৩৯ দিনে ৪৪টি ম্যাচ হওয়ার কথা ছিল পাকিস্তানের ৬টি ভেন্যুতে।
ক্রিকেটভক্তদের মাঠে বসে বেশি খেলা দেখার সুযোগ করে দেওয়ার লক্ষ্য ছিল পিসিবির। তবে এখন পিএসএল কেবল লাহোর ও করাচিতে হবে বলে জানানো হয়েছে। এমনকি খেলা হবে দর্শকশূন্য মাঠে।
যাতায়াত ও জ্বালানি সাশ্রয়ে টুর্নামেন্টের পরিধিও কমিয়ে আনা হয়েছে। মাঠে থাকছে না দর্শক প্রবেশের সুযোগ। এমনকি নির্ধারিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটিও বাতিল ঘোষণা করা হয়েছে।
পিসিবি সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, প্রতিদিন ৩০ হাজার দর্শক স্টেডিয়ামে খেলা দেখতে আসতে পারেন, এত মানুষের চলাচলে আমরা নিয়ন্ত্রণ আরোপ করতে পারি না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যতদিন চলমান সংকট থাকবে, আমরা খেলায় দর্শক রাখব না। উদ্
আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। তার আগে বেশকিছু রদবদল এসেছে পিএসএল আয়োজন–সংক্রান্ত বিষয়ে।
মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরান এবং পাকিস্তান-আফগানিস্তান চলমান সংঘাতের প্রভাব পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। এ কারণে পিএসএলের পরিসরও কমিয়ে আনা হয়েছে।
আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পিএসএলের একাদশ আসর অনুষ্ঠিত হবে। ৮ দলের অংশগ্রহণে ৩৯ দিনে ৪৪টি ম্যাচ হওয়ার কথা ছিল পাকিস্তানের ৬টি ভেন্যুতে।
ক্রিকেটভক্তদের মাঠে বসে বেশি খেলা দেখার সুযোগ করে দেওয়ার লক্ষ্য ছিল পিসিবির। তবে এখন পিএসএল কেবল লাহোর ও করাচিতে হবে বলে জানানো হয়েছে। এমনকি খেলা হবে দর্শকশূন্য মাঠে।
যাতায়াত ও জ্বালানি সাশ্রয়ে টুর্নামেন্টের পরিধিও কমিয়ে আনা হয়েছে। মাঠে থাকছে না দর্শক প্রবেশের সুযোগ। এমনকি নির্ধারিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটিও বাতিল ঘোষণা করা হয়েছে।
পিসিবি সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, প্রতিদিন ৩০ হাজার দর্শক স্টেডিয়ামে খেলা দেখতে আসতে পারেন, এত মানুষের চলাচলে আমরা নিয়ন্ত্রণ আরোপ করতে পারি না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যতদিন চলমান সংকট থাকবে, আমরা খেলায় দর্শক রাখব না। উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।
বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছেন- মুস্তাফিজুর রহমান, পারভেজ ইমন, নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং তানজিদ হাসান তামিম।