পাসপোর্ট অফিস এলাকায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ঢাকা বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ের আশপাশের এলাকায় দালালবিরোধী সমন্বিত অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) সকালে ঢাকা বিভাগীয় ঢাকা পাসপোর্ট অফিস ও র্যাব-২ সমন্বিত এই অভিযান পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ দালালকে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ফুটপাতে গড়ে ওঠা দালালচক্রের বেশ কয়েকটি দোকানপাট উচ্ছেদ করা হয়।
অভিযানকালে ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান, পাসপোর্ট অধিদপ্তর ও বিভাগীয় কার্যালয়ের আশপাশের এলাকায় এক শ্রেণির দালালচক্র সেবাপ্রত্যাশীদের হয়রানি করে আসছিল। অভিযোগ পেয়ে ওই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সম্প্রতি পাসপোর্ট অফিস থেকে র্যাব-২ এর অধিনায়ক এবং শেরেবাংলা নগর থানার ওসির কাছে চিঠি লেখা হয়। এরই ধারাবাহিকতায় পাসপোর্ট অফিস ও র্যাব-২ সমন্বিত অভিযান চালায়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. যুবায়ের জানান, মূলত দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে র্যাব-২ ও পাসপোর্ট অফিসের মাধ্যমে এই অভিযান চালানো হয়। এতে ১৪ জনকে আটক করা হলেও দোষ স্বীকার করায় ৬ জনকে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ৩ জনকে অব্যাহতি
রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ঢাকা বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ের আশপাশের এলাকায় দালালবিরোধী সমন্বিত অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) সকালে ঢাকা বিভাগীয় ঢাকা পাসপোর্ট অফিস ও র্যাব-২ সমন্বিত এই অভিযান পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ দালালকে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ফুটপাতে গড়ে ওঠা দালালচক্রের বেশ কয়েকটি দোকানপাট উচ্ছেদ করা হয়।
অভিযানকালে ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান, পাসপোর্ট অধিদপ্তর ও বিভাগীয় কার্যালয়ের আশপাশের এলাকায় এক শ্রেণির দালালচক্র সেবাপ্রত্যাশীদের হয়রানি করে আসছিল। অভিযোগ পেয়ে ওই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সম্প্রতি পাসপোর্ট অফিস থেকে র্যাব-২ এর অধিনায়ক এবং শেরেবাংলা নগর থানার ওসির কাছে চিঠি লেখা হয়। এরই ধারাবাহিকতায় পাসপোর্ট অফিস ও র্যাব-২ সমন্বিত অভিযান চালায়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. যুবায়ের জানান, মূলত দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে র্যাব-২ ও পাসপোর্ট অফিসের মাধ্যমে এই অভিযান চালানো হয়। এতে ১৪ জনকে আটক করা হলেও দোষ স্বীকার করায় ৬ জনকে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ৩ জনকে অব্যাহতি দেওয়া হয়।
অভিযান বিষয়ে র্যাব আরও জানায়, সংঘবদ্ধ দালালচক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং আশপাশের ব্যাংকে টাকা জমা দেয়া প্রার্থীদের পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি টাকার বিনিময়ে ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য সেবাপ্রার্থীদের উদ্বুদ্ব করে থাকে। তাদের কথায় রাজি না হওয়া পর্যন্ত নানাভাবে বিরক্ত করতে থাকে। অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভনে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। তাই গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে এসব চক্রের বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করেছি।