পাসপোর্ট অফিস থেকে আটক ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে মনিরুল ইসলাম নামে এক ভুয়া সাংবাদিককে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় চাঁদাবাজি করার অভিযোগে মিয়া মোহাম্মদ মুরাদ হোসেন নামে আরেক কথিত সাংবাদিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহাম্মদ শামীম বলেন, মনিরুল ইসলাম নামের একজন ব্যক্তি এসএ টিভির পরিচয়ে তিনজনের কাছ থেকে ৩৯ হাজার টাকা নিয়ে আত্মীয় পরিচয় দেখিয়ে পাসপোর্ট করানোর চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। আরেকজন মিয়া মোহাম্মদ মুরাদ হোসেন বাংলা সংবাদের সম্পাদক পরিচয়ে পাসপোর্ট অফিসে চাঁদা দাবি করেন। গোপন ক্যামেরায় ধরা পড়ার পর ভ্রাম্যমাণ আদালত মুচলেকা নিয়ে ছেড়ে দেন। মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জেআইএম

পাসপোর্ট অফিস থেকে আটক ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে মনিরুল ইসলাম নামে এক ভুয়া সাংবাদিককে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় চাঁদাবাজি করার অভিযোগে মিয়া মোহাম্মদ মুরাদ হোসেন নামে আরেক কথিত সাংবাদিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহাম্মদ শামীম বলেন, মনিরুল ইসলাম নামের একজন ব্যক্তি এসএ টিভির পরিচয়ে তিনজনের কাছ থেকে ৩৯ হাজার টাকা নিয়ে আত্মীয় পরিচয় দেখিয়ে পাসপোর্ট করানোর চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।

আরেকজন মিয়া মোহাম্মদ মুরাদ হোসেন বাংলা সংবাদের সম্পাদক পরিচয়ে পাসপোর্ট অফিসে চাঁদা দাবি করেন। গোপন ক্যামেরায় ধরা পড়ার পর ভ্রাম্যমাণ আদালত মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow