পাহাড়ে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী, গ্রেফতার ৪

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। একই ঘটনায় তার ছোট বোনও হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার ছদাহা ইউনিয়নের সিন্ধুপ্যাপাড়া এলাকার পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওইদিন রাতেই ভুক্তভোগীর বাবা সাতজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ভুক্তভোগীরা নবম ও অষ্টম শ্রেণির ছাত্রী। ঘটনার পর তারা বিষয়টি গোপন রাখতে চাইলেও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারকে জানায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- রাকিব (২০), মানিক ইসলাম (২০), আবদুর রহিম (১৮) এবং ১৫ বছর বয়সী এক কিশোর। তাদের মধ্যে চারজন বিভিন্ন মুরগির খামারে কাজ করেন বলে জানা গেছে। স্থানীয় সূত্র ও ইউপি সদস্যদের বরাতে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার পর দুই বোন পার্শ্ববর্তী পাহাড়ি ও মৎস্য প্রকল্প এলাকায় ঘুরতে গেলে কয়েকজন তাদের অনুসরণ করে। পরে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ভুক্তভোগী বড় বোনকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় এবং ছোট বোনও হয়রানির শিকার হয় বলে অভিযোগ রয়েছে। সাতকানিয়া থ

পাহাড়ে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী, গ্রেফতার ৪

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। একই ঘটনায় তার ছোট বোনও হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার ছদাহা ইউনিয়নের সিন্ধুপ্যাপাড়া এলাকার পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওইদিন রাতেই ভুক্তভোগীর বাবা সাতজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ভুক্তভোগীরা নবম ও অষ্টম শ্রেণির ছাত্রী। ঘটনার পর তারা বিষয়টি গোপন রাখতে চাইলেও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারকে জানায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- রাকিব (২০), মানিক ইসলাম (২০), আবদুর রহিম (১৮) এবং ১৫ বছর বয়সী এক কিশোর। তাদের মধ্যে চারজন বিভিন্ন মুরগির খামারে কাজ করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও ইউপি সদস্যদের বরাতে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার পর দুই বোন পার্শ্ববর্তী পাহাড়ি ও মৎস্য প্রকল্প এলাকায় ঘুরতে গেলে কয়েকজন তাদের অনুসরণ করে। পরে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ভুক্তভোগী বড় বোনকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় এবং ছোট বোনও হয়রানির শিকার হয় বলে অভিযোগ রয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, জবানবন্দির জন্য ভুক্তভোগীদের আদালতে পাঠানো হয়েছে। পরে তাদের চিকিৎসা ও ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালে পাঠানো হবে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা প্রাথমিকভাবে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এমআরএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow