পায়রা সেতুতে দায়িত্ব পালনকালে টোল কালেক্টরের মৃত্যু

পটুয়াখালীর দুমকী উপজেলার পায়রা সেতুর উত্তর প্রান্তে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সজল আহমেদ সৈকত (৫০) নামে এক টোল কালেক্টরের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। টোল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সজল আহমেদ সৈকত পায়রা সেতুর উত্তর প্রান্তে দায়িত্ব পালন করছিলেন। এসময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সিসি ক্যামেরায় বিষয়টি দেখতে পেয়ে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তাকে উদ্ধার করে লেবুখালী সেনানিবাসের সিএমএইচে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সজল আহমেদ সৈকত পায়রা সেতুর টোল কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ সদর পৌর শহর এলাকায়। মৃত্যুর পর তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সোমবার (২৭ জুলাই) বাদ জোহর ময়মনসিংহ পৌর গোরস্তানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মাহমুদ হাসান রায়হান/এফএ/জেআইএম

পায়রা সেতুতে দায়িত্ব পালনকালে টোল কালেক্টরের মৃত্যু

পটুয়াখালীর দুমকী উপজেলার পায়রা সেতুর উত্তর প্রান্তে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সজল আহমেদ সৈকত (৫০) নামে এক টোল কালেক্টরের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

টোল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সজল আহমেদ সৈকত পায়রা সেতুর উত্তর প্রান্তে দায়িত্ব পালন করছিলেন। এসময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সিসি ক্যামেরায় বিষয়টি দেখতে পেয়ে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তাকে উদ্ধার করে লেবুখালী সেনানিবাসের সিএমএইচে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সজল আহমেদ সৈকত পায়রা সেতুর টোল কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ সদর পৌর শহর এলাকায়। মৃত্যুর পর তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বাদ জোহর ময়মনসিংহ পৌর গোরস্তানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মাহমুদ হাসান রায়হান/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow