পিএসএলের ফাইনাল খেলার অনুমতি মিলল বাংলাদেশি ক্রিকেটারের
এইচবিএল পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফাইনালে সবার আগে উঠেছে পেশোয়ার জালমি। কোয়ালিফায়ারের ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাবর আজমের দল পেশোয়ার। এবারের আসরে পেশোয়ার জালমির স্কোয়াডে ছিলেন ৩ জন বাংলাদেশি – তানজিদ হাসান তামিম, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম। নিউজিল্যান্ড সিরিজের জন্য দেশে ফিরে এসেছেন ৩ জনই। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের কথা বিবেচনা করে নাহিদ রানাকে আর পিএসএলে ফেরত পাঠায়নি বিসিবি। যা এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আগেই জানানো হয়েছিল। তবে এবার এসেছে নতুন খবর। পেশোয়ার জালমির কর্ণধার জাভেদ আফ্রিদি এক্সে বার্তা দিয়ে নাহিদ রানার ফাইনাল খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। সাথে ধন্যবাদ জানিয়েছেন বর্তমান বোর্ড সভাপতি তামিম ইকবালকে। জাভেদ এক্সে লিখেছেন, ‘ধন্যবাদ ভাই তামিম নাহিদ রানাকে পিএসএলের ফাইনাল ম্যাচে খেলার অনুমতি দেওয়ার জন্য, ইনশাআল্লাহ।’ পিএসএলে পেশোয়ারের জার্সিতে বেশ উজ্জ্বল ছিলেন গতিতারকা নাহিদ রানা। মাত্র ৪ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। দেশে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে এক ফাইফারসহ তুলেছেন ৮ উইকেট, জিতেছেন সিরিজসেরার পুরস্কারও। গতির ঝড়ে বিশ্ব ক্রি
এইচবিএল পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফাইনালে সবার আগে উঠেছে পেশোয়ার জালমি। কোয়ালিফায়ারের ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাবর আজমের দল পেশোয়ার।
এবারের আসরে পেশোয়ার জালমির স্কোয়াডে ছিলেন ৩ জন বাংলাদেশি – তানজিদ হাসান তামিম, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম। নিউজিল্যান্ড সিরিজের জন্য দেশে ফিরে এসেছেন ৩ জনই। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের কথা বিবেচনা করে নাহিদ রানাকে আর পিএসএলে ফেরত পাঠায়নি বিসিবি। যা এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আগেই জানানো হয়েছিল।
তবে এবার এসেছে নতুন খবর। পেশোয়ার জালমির কর্ণধার জাভেদ আফ্রিদি এক্সে বার্তা দিয়ে নাহিদ রানার ফাইনাল খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। সাথে ধন্যবাদ জানিয়েছেন বর্তমান বোর্ড সভাপতি তামিম ইকবালকে।
জাভেদ এক্সে লিখেছেন, ‘ধন্যবাদ ভাই তামিম নাহিদ রানাকে পিএসএলের ফাইনাল ম্যাচে খেলার অনুমতি দেওয়ার জন্য, ইনশাআল্লাহ।’
পিএসএলে পেশোয়ারের জার্সিতে বেশ উজ্জ্বল ছিলেন গতিতারকা নাহিদ রানা। মাত্র ৪ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। দেশে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে এক ফাইফারসহ তুলেছেন ৮ উইকেট, জিতেছেন সিরিজসেরার পুরস্কারও।
গতির ঝড়ে বিশ্ব ক্রিকেটে ত্রাস সৃষ্টি করেছেন নাহিদ রানা। পিএসএলের ফাইনালে নিজেকে আরও একবার মেলে ধরার সুযোগ পেতে যাচ্ছেন তিনি। আগামী ৩ মে মাঠে গড়াবে পিএসএলের ফাইনাল ম্যাচ, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে খেলা। ফাইনালে পেশোয়ারের প্রতিপক্ষ হতে যাচ্ছে হায়দরাবাদ কিংসমেন, মুলতান সুলতান্স এবং ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যে যেকোনো এক দল।
What's Your Reaction?