পিকআপ-ট্রেন সংঘর্ষে দেড় ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রামের মিরসরাইয়ে বালু বোঝাই পিকআপের সঙ্গে সিলেটগামী একটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। রোববার (৭ জুন) সকাল ৯টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যদিও এতে কোনো ধরণের হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর সারাদেশে সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক। জানা গেছে, জোরারগঞ্জ দরবারর টিলা এলাকায় অবৈধ রেলক্রসিং দিয়ে সড়ক পার হওয়ার সময় একটি বালু ভর্তি পিক-আপ রেললাইনে আটকে পড়ে। ট্রেনটি কাছে চলে আসলে চালক ও চালকের সহকারী গাড়ি থেকে দ্রুত নেমে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি স্ব-জোরে পিকআপটিকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী রহিম উদ্দিন বলেন, এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণ দোষী পিকআপ চালক। পিকআপটি যখন রেললাইনের মুখোমুখি আসছে চালককে বলছি ট্রেন আসছে। পিকআপ চালক আমার কথা না শুনে গাড়ি রেললাইনের উপর তুলে ফেলে এবং আটকে যায়। পিকআপ চালকের গাফিলতির কারণে কারণে এত

পিকআপ-ট্রেন সংঘর্ষে দেড় ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
চট্টগ্রামের মিরসরাইয়ে বালু বোঝাই পিকআপের সঙ্গে সিলেটগামী একটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। রোববার (৭ জুন) সকাল ৯টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যদিও এতে কোনো ধরণের হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর সারাদেশে সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক। জানা গেছে, জোরারগঞ্জ দরবারর টিলা এলাকায় অবৈধ রেলক্রসিং দিয়ে সড়ক পার হওয়ার সময় একটি বালু ভর্তি পিক-আপ রেললাইনে আটকে পড়ে। ট্রেনটি কাছে চলে আসলে চালক ও চালকের সহকারী গাড়ি থেকে দ্রুত নেমে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি স্ব-জোরে পিকআপটিকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী রহিম উদ্দিন বলেন, এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণ দোষী পিকআপ চালক। পিকআপটি যখন রেললাইনের মুখোমুখি আসছে চালককে বলছি ট্রেন আসছে। পিকআপ চালক আমার কথা না শুনে গাড়ি রেললাইনের উপর তুলে ফেলে এবং আটকে যায়। পিকআপ চালকের গাফিলতির কারণে কারণে এতো বড় দুর্ঘটনা ঘটছে। ট্রেনের যাত্রী সাজ্জাদ হোসেন বলেন, চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করি। পথিমধ্যে জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে ট্রেনে একটি বিকট শব্দ শুনে ট্রেনের মধ্যে সবাই আতঙ্ক শুরু করে দেয়। কিছু দূর গিয়ে ট্রেনটি থামলে সবাই হুড়োহুড়ি করে নামতে থাকে। তবে ট্রেনে থাকা যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। চিনকি আস্তানা স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বলেন, সকাল আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি বালু বোঝাই ট্রাকের ধাক্কা লাগে। এতে বড় ধরনের কোন ক্ষতি হয়নি। ট্রেনের সঙ্গে ট্রাকটি আটকে থাকায় ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রেনে আটকে থাকা দুর্ঘটনা কবলিত পিকআপটি সরিয়ে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow