পিছিয়ে গেল রুনা লায়লাকে সম্মাননা দেয়ার আয়োজন

দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা জানানোর অনুষ্ঠান স্থগিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ১৮ জুলাই জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও দুর্যোগের কথা বিবেচনা করে তা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। আরও পড়ুন অস্কারের আশায় টম ক্রুজও এখন টিকটকার রুনা লায়লা জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলে শিল্পকলা একাডেমি নতুন তারিখ ঘোষণা করবে। শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, সবকিছু অনুকূলে থাকলে চলতি মাসেই অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ২৫ জুলাই সম্ভাব্য তারিখ হিসেবে ভাবা হচ্ছে, তবে সেটিও নির্ভর করবে বন্যা পরিস্থিতির ওপর। এ মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ায় দুটি কনসার্টে অংশ নিতে যাচ্ছেন রুনা লায়লা। আগামী ১ আগস্ট সিডনি এবং ৮ আগস্ট মেলবোর্নে তার পরিবেশনার কথা রয়েছে। প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ার মঞ্চে গান গাইবেন তিনি। এজন্য ২৯ জুলাই যন্ত্রশিল্পীদের নিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা রয়েছে তার। শিল্পকলা একাডেমি চায়, বিদেশ সফরের আগেই সম

পিছিয়ে গেল রুনা লায়লাকে সম্মাননা দেয়ার আয়োজন

দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা জানানোর অনুষ্ঠান স্থগিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ১৮ জুলাই জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও দুর্যোগের কথা বিবেচনা করে তা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।

রুনা লায়লা জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলে শিল্পকলা একাডেমি নতুন তারিখ ঘোষণা করবে।

শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, সবকিছু অনুকূলে থাকলে চলতি মাসেই অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ২৫ জুলাই সম্ভাব্য তারিখ হিসেবে ভাবা হচ্ছে, তবে সেটিও নির্ভর করবে বন্যা পরিস্থিতির ওপর।

এ মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ায় দুটি কনসার্টে অংশ নিতে যাচ্ছেন রুনা লায়লা। আগামী ১ আগস্ট সিডনি এবং ৮ আগস্ট মেলবোর্নে তার পরিবেশনার কথা রয়েছে। প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ার মঞ্চে গান গাইবেন তিনি। এজন্য ২৯ জুলাই যন্ত্রশিল্পীদের নিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা রয়েছে তার।

শিল্পকলা একাডেমি চায়, বিদেশ সফরের আগেই সম্মাননা অনুষ্ঠানটি সম্পন্ন করতে। অনুষ্ঠানে রুনা লায়লা তার জনপ্রিয় গান পরিবেশন করবেন। পাশাপাশি সংগীতাঙ্গনের বিশিষ্টজনেরা তার দীর্ঘ ছয় দশকের সংগীতজীবনের নানা স্মৃতি ও অবদানের কথা তুলে ধরবেন।

রুনা লায়লা বলেন, নতুন প্রজন্মের কাছে সংগীতের ইতিহাস ও স্মৃতি পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। শিল্পকলা একাডেমিতে এটিই হবে তার প্রথম একক সংগীতানুষ্ঠান।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গত বছর থেকে দেশবরেণ্য শিল্পীদের সম্মাননা দেওয়ার ধারাবাহিক আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এর আগে এই আয়োজনে সম্মাননা পেয়েছেন সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow