পিছিয়ে ফুয়াদ, এগিয়ে বিএনপির জয়নুল আবেদীন

বরিশাল-৩ আসনে মোট ১২৭টি কেন্দ্রের মধ্যে ঘোষণা করা ৯৯টি কেন্দ্রে বিএনপি প্রার্থী এগিয়ে আছেন। ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ৬৩,১৯৯ ভোট পেয়েছেন। তার সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ৪৯,৯৩৬ ভোট পান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের দিকে এই ফলাফল পাওয়া যায়। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৪২,৭৭৯টি কেন্দ্রে একযোগে চলে। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশে গণভোটও অনুষ্ঠিত হয়। নির্বাচনের শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে দীর্ঘ লাইনের দেখা মেলে। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কেড়েছে। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার ব্যবহার করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন;

পিছিয়ে ফুয়াদ, এগিয়ে বিএনপির জয়নুল আবেদীন

বরিশাল-৩ আসনে মোট ১২৭টি কেন্দ্রের মধ্যে ঘোষণা করা ৯৯টি কেন্দ্রে বিএনপি প্রার্থী এগিয়ে আছেন। ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ৬৩,১৯৯ ভোট পেয়েছেন। তার সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ৪৯,৯৩৬ ভোট পান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের দিকে এই ফলাফল পাওয়া যায়। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৪২,৭৭৯টি কেন্দ্রে একযোগে চলে। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশে গণভোটও অনুষ্ঠিত হয়।

নির্বাচনের শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে দীর্ঘ লাইনের দেখা মেলে। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কেড়েছে। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার ব্যবহার করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow