পিডিবিএলের ৬৩তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর আয়োজনে ঢাকায় গুলশানের হোটেল লেকশোরে অনুষ্ঠিত হলো- প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) ৬৩তম পরিচালনা পর্ষদ সভা এবং ৮২তম দ্বি-মাসিক সভা। সভায় সভাপতিত্ব করেন পিডিবিএল-এর চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত, পিডিবিএল-এর অন্যান্য সদস্য ব্যাংকের এমডি ও সিইও এবং পিডিবিএল -এর সিইও সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান, ট্রেজারি ডিলার এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। সভায় বাংলাদেশের সরকারি সিকিউরিটিজ মার্কেটের উন্নয়ন, মানি মার্কেট এবং বৈদেশিক মুদ্রাবাজারের গতিশীলতা এবং দেশীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow