পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

পিতা-মাতার জন্য দোয়া করা ভালোবাসা ও দয়ার অন্যতম সুন্দর বহিঃপ্রকাশ। কোরআন এবং হাদিসে বারবার তাদের সম্মান করার নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ বনী ইসরাঈলদের থেকে যে অঙ্গীকার নিয়েছিলেন, সেখানে নিজের ইবাদতের পরেই পিতা-মাতার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছেন। রাসুলুল্লাহ (সা.) এর মতে, আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে পিতা-মাতার সন্তুষ্টির ওপর এবং আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে তাদের অসন্তুষ্টির ওপর। এমনকি জিহাদের ময়দানে যাওয়ার চেয়েও জীবিত পিতা-মাতার সেবা করাকে ইসলামে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পিতা-মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম মাধ্যম হলো তাদের জন্য মহান রবের দরবারে প্রার্থনা করা। এখানে তেমন ৪টি দোয়ার কথা উল্লেখ করা হলো: ১. পিতা-মাতার ক্ষমার জন্য দোয়া: আমাদের উচিত নিয়মিত আল্লাহতালার কাছে তাদের জন্য ক্ষমা চাওয়া। কোরআনে বর্ণিত একটি দোয়া হলো: رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٲلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَاب অর্থ: হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে সেই দিন ক্ষমা করো, যেদিন হিসাব কায়েম হবে। (সুরা ইব্রাহিম: ৪১) ২. সকল মুমিনসহ পিতা-মাতার জন্য ক্ষমা: পিতা-মাত

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

পিতা-মাতার জন্য দোয়া করা ভালোবাসা ও দয়ার অন্যতম সুন্দর বহিঃপ্রকাশ। কোরআন এবং হাদিসে বারবার তাদের সম্মান করার নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ বনী ইসরাঈলদের থেকে যে অঙ্গীকার নিয়েছিলেন, সেখানে নিজের ইবাদতের পরেই পিতা-মাতার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছেন। রাসুলুল্লাহ (সা.) এর মতে, আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে পিতা-মাতার সন্তুষ্টির ওপর এবং আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে তাদের অসন্তুষ্টির ওপর। এমনকি জিহাদের ময়দানে যাওয়ার চেয়েও জীবিত পিতা-মাতার সেবা করাকে ইসলামে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

পিতা-মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম মাধ্যম হলো তাদের জন্য মহান রবের দরবারে প্রার্থনা করা। এখানে তেমন ৪টি দোয়ার কথা উল্লেখ করা হলো:

১. পিতা-মাতার ক্ষমার জন্য দোয়া: আমাদের উচিত নিয়মিত আল্লাহতালার কাছে তাদের জন্য ক্ষমা চাওয়া। কোরআনে বর্ণিত একটি দোয়া হলো: رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٲلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَاب

অর্থ: হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে সেই দিন ক্ষমা করো, যেদিন হিসাব কায়েম হবে। (সুরা ইব্রাহিম: ৪১)

২. সকল মুমিনসহ পিতা-মাতার জন্য ক্ষমা: পিতা-মাতার জন্য ক্ষমা প্রার্থনার আরেকটি চমৎকার দোয়া কোরআনে বর্ণিত হয়েছে : رَّبِّ ٱغْفِرْ لِى وَلِوَٲلِدَىَّ وَلِمَن دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ وَلَا تَزِدِ ٱلظَّـٰلِمِينَ إِلَّا تَبَارَۢا

অর্থ: হে আমার পালনকর্তা! আমাকে, আমার পিতা-মাতাকে এবং যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করেছে তাদের এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের ক্ষমা করো। (সুরা নূহ : ২৮) 

৩. তাদের প্রতি আল্লাহর রহমতের দোয়া: শৈশবে পিতা-মাতা আমাদের যেভাবে মমতা দিয়ে বড় করেছেন, সেই মমতা ফিরে পাওয়ার জন্য আল্লাহর কাছে এই দোয়াটি করা জরুরি: رَّبِّ ٱرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِى صَغِيرًا

অর্থ: হে আমার প্রতিপালক! তাঁদের উভয়ের প্রতি দয়া করো, যেভাবে তাঁরা আমাকে শৈশবে লালন-পালন করেছেন। (সুরা বনী ইসরাঈল : ২৪)

৪. কৃতজ্ঞতা প্রকাশের দোয়া: পিতা-মাতার প্রতি যথাযথ কৃতজ্ঞতা ও সদাচার করার তাওফিক চেয়ে এই দোয়াটি করা যায়: رَبِّ أَوْزِعْنِىٓ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ ٱلَّتِىٓ أَنْعَمْتَ عَلَىَّ وَعَلَىٰ وَٲلِدَىَّ وَأَنْ أَعْمَلَ صَـٰلِحًا تَرْضَـٰهُ وَأَدْخِلْنِى بِرَحْمَتِكَ فِى عِبَادِكَ ٱلصَّـٰلِحِي

অর্থ: হে আমার পালনকর্তা! আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতা-মাতাকে দান করেছ এবং যাতে আমি এমন সৎকর্ম করতে পারি যা তুমি পছন্দ করো। (সুরা আন-নামল: ১৯)

পিতা-মাতা আমাদের শৈশবের সেই আশ্রয়, যখন আমরা সবচেয়ে অসহায় ছিলাম। তাদের অবদান ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাই নিয়মিত এই দোয়াগুলো পড়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে তাদের কল্যাণ কামনা করতে পারি এবং একইসাথে আমাদের প্রতি আল্লাহর রহমতও নিশ্চিত করতে পারি।

দ্য মুসলিম ভাইব অবলম্বনে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow