পিরিয়ডের সময় মুরগি জবাই করা কি জায়েজ?
প্রশ্ন: পিরিয়ড চলাকালীন অবস্থায় কোনো নারী কি মুরগি জবাই করতে পারবেন এবং কোনো নারী যদি এই অবস্থায় মুরগি জবাই করেন, তাহলে ওই মুরগি খাওয়া যাবে? উত্তর: হ্যাঁ, মাসিক বা পিরিয়ড চলাকালীন সময়ে নারী মুরগি জবাই করতে পারবেন, এতে কোনো শরঈ নিষেধাজ্ঞা নেই। সুতরাং পিরিয়ড অবস্থায় থাকা কোনো নারী মুরগি জবাই করলে ওই মুরগি খেতেও কোনো সমস্যা নেই। পিরিয়ডের সময় কোরআন তিলাওয়াত নিষিদ্ধ হলেও কোরআন-হাদিসে বর্ণিত দোয়া পড়া, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা, জিকির করা নিষিদ্ধ নয়। তাই পিরিয়ড চলাকালীন সময়ে নারী যদি হাঁস-মুরগি বা অন্যান্য পশু-পাখি জবাই করেন, তাহলে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলেই জবাই করবেন। আরও পড়ুন পিরিয়ডের সময় জিকির করা যাবে কি? যে কোনো পশু-পাখি জবাইয়ের সময় জবাইকারীর আল্লাহর নাম উচ্চারণ করা জরুরি। হাদিসে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে জবাই করার কথা উল্লেখ রয়েছে। তবে অনিচ্ছাকৃতভাবে বা ভুল করে আল্লাহর নাম উচ্চারণ না করে জবাই করলে ওই পশু বা পাখি খাওয়া যাবে। কিন্তু কেউ যদি জবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম উচ্চারণ না করে, তাহলে ওই পশু-পাখি খাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, যে পশু জবাই কর
প্রশ্ন: পিরিয়ড চলাকালীন অবস্থায় কোনো নারী কি মুরগি জবাই করতে পারবেন এবং কোনো নারী যদি এই অবস্থায় মুরগি জবাই করেন, তাহলে ওই মুরগি খাওয়া যাবে?
উত্তর: হ্যাঁ, মাসিক বা পিরিয়ড চলাকালীন সময়ে নারী মুরগি জবাই করতে পারবেন, এতে কোনো শরঈ নিষেধাজ্ঞা নেই। সুতরাং পিরিয়ড অবস্থায় থাকা কোনো নারী মুরগি জবাই করলে ওই মুরগি খেতেও কোনো সমস্যা নেই।
পিরিয়ডের সময় কোরআন তিলাওয়াত নিষিদ্ধ হলেও কোরআন-হাদিসে বর্ণিত দোয়া পড়া, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা, জিকির করা নিষিদ্ধ নয়। তাই পিরিয়ড চলাকালীন সময়ে নারী যদি হাঁস-মুরগি বা অন্যান্য পশু-পাখি জবাই করেন, তাহলে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলেই জবাই করবেন।

পিরিয়ডের সময় জিকির করা যাবে কি?
যে কোনো পশু-পাখি জবাইয়ের সময় জবাইকারীর আল্লাহর নাম উচ্চারণ করা জরুরি। হাদিসে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে জবাই করার কথা উল্লেখ রয়েছে। তবে অনিচ্ছাকৃতভাবে বা ভুল করে আল্লাহর নাম উচ্চারণ না করে জবাই করলে ওই পশু বা পাখি খাওয়া যাবে। কিন্তু কেউ যদি জবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম উচ্চারণ না করে, তাহলে ওই পশু-পাখি খাওয়া যাবে না।
আল্লাহ তাআলা বলেন, যে পশু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয় না তা তোমরা আহার কর না; নিশ্চয় তা পাপাচার এবং শয়তানরা তাদের বন্ধুদের তোমাদের সঙ্গে তর্ক-ঝগড়া করার জন্য প্ররোচিত করে; যদি তোমরা তাদের কথা মান্য করে চল তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। (সুরা আনআম: ১২১)

নবীজি (সা.) কি কখনো মুরগির মাংস খেয়েছেন?
ওএফএফ
What's Your Reaction?