পিরোজপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

‎পিরোজপুরের নাজিরপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আরিফুল হক (১৪) নামের এক কিশোরের বিরুদ্ধে। শনিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের হায়দার ব্যাপারীর ছেলে আরিফুল হকের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। ‎‎ভুক্তভোগী ওই শিশুর মা জানান, গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে অভিযুক্ত আরিফুল এবং স্থানীয় আশরাফুল শিশুটিকে ডেকে তার নানার বাড়ি নিয়ে যায়। সেই ঘরে কোনো লোক না থাকায় আশরাফুল কে বাহিরে রেখে আরিফুল শিশুটিকে ধর্ষণ করে। শনিবার শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং মাকে জানায়। পরে শিশুটিকে তাৎক্ষণিক নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করেন।‎‎পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক একেএম আসিফ আহমেদ বলেন, ‘নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসা পাঁচ বছরের শিশুটিকে ভর্তি করা হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে সঠিক তথ্য দেওয়া যাবে।’ ‎‎এ বিষয়ে নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মৌখিক অভিযোগ এসেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ কর

পিরোজপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

‎পিরোজপুরের নাজিরপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আরিফুল হক (১৪) নামের এক কিশোরের বিরুদ্ধে।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের হায়দার ব্যাপারীর ছেলে আরিফুল হকের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

‎ভুক্তভোগী ওই শিশুর মা জানান, গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে অভিযুক্ত আরিফুল এবং স্থানীয় আশরাফুল শিশুটিকে ডেকে তার নানার বাড়ি নিয়ে যায়। সেই ঘরে কোনো লোক না থাকায় আশরাফুল কে বাহিরে রেখে আরিফুল শিশুটিকে ধর্ষণ করে।

শনিবার শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং মাকে জানায়। পরে শিশুটিকে তাৎক্ষণিক নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করেন।

‎পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক একেএম আসিফ আহমেদ বলেন, ‘নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসা পাঁচ বছরের শিশুটিকে ভর্তি করা হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে সঠিক তথ্য দেওয়া যাবে।’

‎এ বিষয়ে নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মৌখিক অভিযোগ এসেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।‘

মো. তরিকুল ইসলাম/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow