পিলখানা ট্র্যাজেডির অনেক দিক আজও জাতির সামনে অস্পষ্ট : মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত মর্মান্তিক হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক গভীর বেদনার অধ্যায়। এত বছর পেরিয়ে গেলেও পিলখানা ট্র্যাজেডির অনেক দিক আজও জাতির সামনে অস্পষ্ট রয়ে গেছে। এই অনিশ্চয়তা ও প্রশ্নবোধক অবস্থা জাতীয় চেতনায় দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) শহীদ সেনা দিবস উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। মামুনুল হক বলেন, খুব দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পর্দা উন্মোচন করতে হবে। একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, পিলখানা ট্র্যাজেডি নিয়ে কোনো প্রকার রাজনৈতিক ফায়দা লোটার প্রচেষ্টা এদেশের মানুষ দেখতে চায় না। শহীদ সেনা কর্মকর্তাদের রক্তকে কেন্দ্র করে বিভাজন নয়; বরং ন্যায়বিচারই আমাদের পথ হওয়া উচিৎ। শহীদদের মাগফেরাত কামনা করে আমিরে মজলিস বলেন, আমি শহীদদের রুহের মাগফিরাত কামনা কর
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত মর্মান্তিক হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক গভীর বেদনার অধ্যায়। এত বছর পেরিয়ে গেলেও পিলখানা ট্র্যাজেডির অনেক দিক আজও জাতির সামনে অস্পষ্ট রয়ে গেছে। এই অনিশ্চয়তা ও প্রশ্নবোধক অবস্থা জাতীয় চেতনায় দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) শহীদ সেনা দিবস উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, খুব দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পর্দা উন্মোচন করতে হবে। একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, পিলখানা ট্র্যাজেডি নিয়ে কোনো প্রকার রাজনৈতিক ফায়দা লোটার প্রচেষ্টা এদেশের মানুষ দেখতে চায় না। শহীদ সেনা কর্মকর্তাদের রক্তকে কেন্দ্র করে বিভাজন নয়; বরং ন্যায়বিচারই আমাদের পথ হওয়া উচিৎ।
শহীদদের মাগফেরাত কামনা করে আমিরে মজলিস বলেন, আমি শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করুন। আমিন।
What's Your Reaction?