পুকুরে ডুবে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুকুরে ডুবে ছকিনা বেগম (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী। মঙ্গলবার দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে তারা ৯৯৯-এ একটি ফোন পান। ফোনে জানানো হয়, উপজেলার পাটেশ্বরী বাজারের পাশে একটি পুকুরে অজ্ঞাত এক নারীর লাশ ভাসছে। পরে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।এসময় উৎসুক জনতার ভিড় ঠেলে বাবুল মিয়া নামের এক ব্যক্তি লাশের কাছে এসে শনাক্ত করেন এটি তার মায়ের লাশ। বাবুল মিয়া জানান, তার মা ছকিনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মধ্যে বাড়ি থেকে বের হয়ে দিক ভুলে অন্য এলাকায় চলে যেতেন। আজ সকালে বাড়ি থেকে বের হন তার মা। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় খুঁজতে বের হন তিনি। অবশেষে পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে।পুলিশের ধারণা, পুকুর পাড়ে পা পিছলে পানিতে পড়ে যান ছকিনা বেগম এবং সেখানেই মৃত্যু হয় তার। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও

পুকুরে ডুবে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুকুরে ডুবে ছকিনা বেগম (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী। মঙ্গলবার দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে তারা ৯৯৯-এ একটি ফোন পান। ফোনে জানানো হয়, উপজেলার পাটেশ্বরী বাজারের পাশে একটি পুকুরে অজ্ঞাত এক নারীর লাশ ভাসছে। পরে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।

এসময় উৎসুক জনতার ভিড় ঠেলে বাবুল মিয়া নামের এক ব্যক্তি লাশের কাছে এসে শনাক্ত করেন এটি তার মায়ের লাশ। বাবুল মিয়া জানান, তার মা ছকিনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মধ্যে বাড়ি থেকে বের হয়ে দিক ভুলে অন্য এলাকায় চলে যেতেন। আজ সকালে বাড়ি থেকে বের হন তার মা। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় খুঁজতে বের হন তিনি। অবশেষে পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে।

পুলিশের ধারণা, পুকুর পাড়ে পা পিছলে পানিতে পড়ে যান ছকিনা বেগম এবং সেখানেই মৃত্যু হয় তার। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানালেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow