পুরান ঢাকায় কারখানায় ভয়াবহ আগুন

রাজধানীর পুরান ঢাকার আগা সাদেক সড়কের আগামাসি লেনে ৭ তলা ভবনের ৪ তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটের সময় ওই ভবনের একটি জুতার কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।  বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, রাত ১০টা ৪৫ মিনিটে আগামাসি লেনের ওই ভবনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর আগে, রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশে একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  

পুরান ঢাকায় কারখানায় ভয়াবহ আগুন

রাজধানীর পুরান ঢাকার আগা সাদেক সড়কের আগামাসি লেনে ৭ তলা ভবনের ৪ তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটের সময় ওই ভবনের একটি জুতার কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, রাত ১০টা ৪৫ মিনিটে আগামাসি লেনের ওই ভবনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এর আগে, রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশে একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow