পুরোনো ম্যাকবুক বিক্রির আগে যেসব কাজ করা জরুরি

অনেকেই আছেন নতুন ম্যাকবুক বাজারে আসলে পুরোনোটি বিক্রি করেন। আবার অনেকে এক্সচেঞ্জ বা অন্য কাউকে দিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। তবে ব্যক্তিগত তথ্য ও গুরুত্বপূর্ণ ফাইল নিরাপদ রাখতে ম্যাকবুক হস্তান্তরের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করা জরুরি। তা না হলে আপনার ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যেতে পারে। প্রথমেই অ্যাপলকেয়ার প্ল্যানের বিষয়টি দেখুন আপনার ম্যাকবুকে যদি অ্যাপলকেয়ার কভারেজ সক্রিয় থাকে, তাহলে সেটি নতুন মালিকের কাছে ট্রান্সফার করা বা বাতিল করার সুযোগ রয়েছে। যেসব অ্যাপলকেয়ার সাবস্ক্রিপশন মাসিক বা বার্ষিক ভিত্তিতে নবায়ন হয়, সেগুলো অ্যাপল অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন সেটিংস থেকে বন্ধ করা যায়। অ্যাপলের সব পরিষেবা থেকে সাইন আউট করুন ম্যাকবুক বিক্রির আগে অ্যাপলের সঙ্গে যুক্ত সব পরিষেবা থেকে লগ আউট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আইক্লাউড থেকে সাইন আউট করুন। এরপর আইমেসেজ এবং অন্যান্য অ্যাপল পরিষেবা থেকেও বের হয়ে যান। এতে আপনার ব্যক্তিগত তথ্য, বার্তা ও ক্লাউড ডাটা নতুন ব্যবহারকারীর কাছে দৃশ্যমান হবে না। আরও পড়ুন নতুন ম্যাকবুক ও আইপ্যাড আনছে অ্যাপল গুরুত্বপূর্ণ ফাইলের ব্যাকআপ নিন ডি

পুরোনো ম্যাকবুক বিক্রির আগে যেসব কাজ করা জরুরি

অনেকেই আছেন নতুন ম্যাকবুক বাজারে আসলে পুরোনোটি বিক্রি করেন। আবার অনেকে এক্সচেঞ্জ বা অন্য কাউকে দিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। তবে ব্যক্তিগত তথ্য ও গুরুত্বপূর্ণ ফাইল নিরাপদ রাখতে ম্যাকবুক হস্তান্তরের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করা জরুরি। তা না হলে আপনার ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যেতে পারে।

প্রথমেই অ্যাপলকেয়ার প্ল্যানের বিষয়টি দেখুন

আপনার ম্যাকবুকে যদি অ্যাপলকেয়ার কভারেজ সক্রিয় থাকে, তাহলে সেটি নতুন মালিকের কাছে ট্রান্সফার করা বা বাতিল করার সুযোগ রয়েছে। যেসব অ্যাপলকেয়ার সাবস্ক্রিপশন মাসিক বা বার্ষিক ভিত্তিতে নবায়ন হয়, সেগুলো অ্যাপল অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন সেটিংস থেকে বন্ধ করা যায়।

অ্যাপলের সব পরিষেবা থেকে সাইন আউট করুন

ম্যাকবুক বিক্রির আগে অ্যাপলের সঙ্গে যুক্ত সব পরিষেবা থেকে লগ আউট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আইক্লাউড থেকে সাইন আউট করুন। এরপর আইমেসেজ এবং অন্যান্য অ্যাপল পরিষেবা থেকেও বের হয়ে যান। এতে আপনার ব্যক্তিগত তথ্য, বার্তা ও ক্লাউড ডাটা নতুন ব্যবহারকারীর কাছে দৃশ্যমান হবে না।

গুরুত্বপূর্ণ ফাইলের ব্যাকআপ নিন

ডিভাইস রিসেট করার আগে অবশ্যই প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে রাখুন।

টাইম মেশিন ব্যবহার করুন

ম্যাকবুকের বিল্ট-ইন ব্যাকআপ সিস্টেম টাইম মেশিনের মাধ্যমে ছবি, ডকুমেন্ট, অ্যাপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সহজেই একটি এক্সটার্নাল ড্রাইভে সংরক্ষণ করা যায়।

আইক্লাউডে সংরক্ষণ

আপনার অ্যাপল আইডির সঙ্গে যুক্ত আইক্লাউড অ্যাকাউন্টে ছবি, ভিডিও, কনট্যাক্ট, নোট, ক্যালেন্ডার ও পাসওয়ার্ড সিঙ্ক করে রাখতে পারেন।

এক্সটার্নাল স্টোরেজ

ইউএসবি ড্রাইভ বা এক্সটার্নাল হার্ডডিস্কে প্রয়োজনীয় ফাইল ম্যানুয়ালি কপি করেও ব্যাকআপ রাখা সম্ভব।

নতুন ম্যাকবুকে ডাটা স্থানান্তর

যদি নতুন ম্যাকবুক কিনে থাকেন, তাহলে মাইগ্রেশন অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে পুরোনো ম্যাকবুক থেকে ডকুমেন্ট, অ্যাপ, সেটিংস ও ইউজার অ্যাকাউন্ট সহজেই নতুন ডিভাইসে স্থানান্তর করতে পারবেন।

ম্যাকবুক ফ্যাক্টরি রিসেট করবেন যেভাবে

সব তথ্যের ব্যাকআপ নেওয়া হয়ে গেলে ম্যাকবুক ফ্যাক্টরি রিসেট করতে হবে।

  • ১. অ্যাপল মেন্যু থেকে সিস্টেম সেটিংস বা সিস্টেম প্রেফারেন্সে যান।
  • ২. ইরেজ অল কনটেন্ট অ্যান্ড সেটিংস অপশন নির্বাচন করুন।
  • ৩. প্রশাসক (অ্যাডমিনিস্ট্রেটর) পাসওয়ার্ড দিয়ে নিশ্চিত করুন।
  • ৪. প্রয়োজন হলে টাইম মেশিন ব্যাকআপের অপশন দেখানো হবে।
  • ৫. এরপর ডিভাইসে থাকা সব ডাটা, অ্যাপ এবং সেটিংস মুছে ফেলার জন্য কন্টিনিউ চাপুন।
  • ৬. সবশেষে ইরেজ অল কনটেন্ট অ্যান্ড সেটিংস নির্বাচন করুন।

প্রক্রিয়া সম্পন্ন হলে ম্যাকবুক পুনরায় চালু হবে এবং একেবারে নতুন ডিভাইসের মতো সেটআপ স্ক্রিন দেখাবে।

বিক্রির আগে শেষ সতর্কতা

রিসেট সম্পন্ন হওয়ার পর আর নতুন করে সেটআপ করার প্রয়োজন নেই। যদি ম্যাকবুক বিক্রি বা অন্য কাউকে দিতে চান, তাহলে সেটআপ স্ক্রিনেই ডিভাইসটি রেখে দিন। এতে নতুন ব্যবহারকারী নিজের অ্যাপল আইডি দিয়ে ডিভাইসটি সেটআপ করতে পারবেন।

কয়েক মিনিট সময় নিয়ে এই ধাপগুলো অনুসরণ করলে আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে এবং পুরোনো ম্যাকবুক নিশ্চিন্তে নতুন মালিকের হাতে তুলে দিতে পারবেন।

সূত্র: গ্যাজেট ৩৬০ 

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow