পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক ৭

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করে হাতকড়াসহ আটক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আহত পুলিশ কর্মকর্তারা হলেন হাতীবান্ধা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম ও আইয়ুব আলী। চিকিৎসা শেষে তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। উল্লেক্ষ্য, গত বৃহস্পতিবার (১৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার একটি দল মধ্য সিঙ্গিমারী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করে হাতকড়া পরায় পুলিশ। এ সময় অন্য মাদক ব্যবসায়ীরা সংঘবব্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। পরে পুলিশ ওই দুই কর্মকর্তাকে পিটিয়ে হাতকড়াসহ মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত জনকে আটক করে পুলিশ।  হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, মাদক ব্যবসায়ীদের হামলায় আমাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় থানায় এক

পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক ৭
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করে হাতকড়াসহ আটক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আহত পুলিশ কর্মকর্তারা হলেন হাতীবান্ধা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম ও আইয়ুব আলী। চিকিৎসা শেষে তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। উল্লেক্ষ্য, গত বৃহস্পতিবার (১৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার একটি দল মধ্য সিঙ্গিমারী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করে হাতকড়া পরায় পুলিশ। এ সময় অন্য মাদক ব্যবসায়ীরা সংঘবব্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। পরে পুলিশ ওই দুই কর্মকর্তাকে পিটিয়ে হাতকড়াসহ মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত জনকে আটক করে পুলিশ।  হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, মাদক ব্যবসায়ীদের হামলায় আমাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অ্যাসল্ট মামলার মূল হোতা এজাহারনামীয় ২ নম্বর আসামি রাসেল ইসলাম ওরফে শেখ রাসেল সহ মোট সাত জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow