পুলিশের এসআই সেজে থানায় যুবক, অতঃপর...
টাঙ্গাইলের মধুপুর থানায় পুলিশ পরিচয়ে তদ্বির করতে এসে শেষ পর্যন্ত পুলিশের হাতেই আটক হয়েছেন এক যুবক।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মধুপুর থানায় আটক হন এ ভুয়া পুলিশ সদস্য।
আটক মো. মিজানুর রহমানের (৩০) বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার বাগভান্ডার গ্রামে। তার বাবার নাম গোলাম মোস্তফা।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধুপুর থানায় এসে মিজানুর নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে পরিচয় দেন। তিনি ৩৬তম ব্যাচের একজন এসআই এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখায় কর্মরত আছেন বলে দাবি করেন।
এ সময় তিনি মধুপুর পৌর শহরের মাস্টারপাড়া এলাকার একটি জমি সংক্রান্ত মামলায় এক পক্ষের হয়ে তদ্বির করতে আসেন।
মধুপুর থানার এসআই সেলিম তালুকদারের কাছে তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি দ্রুত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবালকে জানানো হয়। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয়ে অসংগতি ধরা পড়ে।
একপর্যায়ে মিজানুর রহমান স্বীকার করেন যে, তিনি পুলিশের কেউ নন এবং ভুয়া পরিচয়ে তদ্বির করতে এসেছিলেন।
পুলিশ জানায়, তিনি চুক্তির ভিত্তিতে ওই জমি সংক্রান্ত মামলায় একটি পক্ষের হয়ে কাজ করতে এসে এমন প্রতারণার চেষ
টাঙ্গাইলের মধুপুর থানায় পুলিশ পরিচয়ে তদ্বির করতে এসে শেষ পর্যন্ত পুলিশের হাতেই আটক হয়েছেন এক যুবক।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মধুপুর থানায় আটক হন এ ভুয়া পুলিশ সদস্য।
আটক মো. মিজানুর রহমানের (৩০) বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার বাগভান্ডার গ্রামে। তার বাবার নাম গোলাম মোস্তফা।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধুপুর থানায় এসে মিজানুর নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে পরিচয় দেন। তিনি ৩৬তম ব্যাচের একজন এসআই এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখায় কর্মরত আছেন বলে দাবি করেন।
এ সময় তিনি মধুপুর পৌর শহরের মাস্টারপাড়া এলাকার একটি জমি সংক্রান্ত মামলায় এক পক্ষের হয়ে তদ্বির করতে আসেন।
মধুপুর থানার এসআই সেলিম তালুকদারের কাছে তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি দ্রুত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবালকে জানানো হয়। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয়ে অসংগতি ধরা পড়ে।
একপর্যায়ে মিজানুর রহমান স্বীকার করেন যে, তিনি পুলিশের কেউ নন এবং ভুয়া পরিচয়ে তদ্বির করতে এসেছিলেন।
পুলিশ জানায়, তিনি চুক্তির ভিত্তিতে ওই জমি সংক্রান্ত মামলায় একটি পক্ষের হয়ে কাজ করতে এসে এমন প্রতারণার চেষ্টা করেন।
মধুপুর থানার ওসি মো. জাফর ইকবাল জানান, এ ঘটনায় মিজানুরকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।