পুলিশের পোশাকে আসছে ফের পরিবর্তন

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং পরিবর্তন নিয়ে আবারও নতুন উদ্যোগ নিয়েছে সরকার। চলমান বিতর্ক ও মাঠপর্যায়ের অসন্তোষের পর আগের রংয়ের কাছাকাছি নকশায় ফিরে যাওয়ার সিদ্ধান্তের দিকে যাচ্ছে কর্তৃপক্ষ। নতুন প্রস্তাব অনুযায়ী, পুলিশের ইউনিফর্মে গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে পুলিশ ড্রেস রুলস, ২০২৫ সংশোধনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পুলিশ সদর দপ্তর-এর লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এতে বলা হয়, বর্তমান ইউনিফর্ম নকশা পুনর্বিবেচনা করে ব্যবহারিক ও গ্রহণযোগ্য রঙে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে এক এসআরও অনুযায়ী পুলিশের শার্টের রং গাঢ় ধূসর ও প্যান্ট গাঢ় নীল থেকে পরিবর্তন করে শার্ট লৌহ রং এবং প্যান্ট কফি রং নির্ধারণ করা হয়েছিল। তবে এই পরিবর্তন মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে। অনেকেই নতুন রংকে অপ্রায়োগিক ও অস্বস্তিকর বলে মত দেন, যা নিয়ে বাহিনীর ভেতরে ও বাইরে সমালোচনাও হয়। নতুন প্রস্তাব অনুযায়ী, মহানগর পুলিশে

পুলিশের পোশাকে আসছে ফের পরিবর্তন

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং পরিবর্তন নিয়ে আবারও নতুন উদ্যোগ নিয়েছে সরকার। চলমান বিতর্ক ও মাঠপর্যায়ের অসন্তোষের পর আগের রংয়ের কাছাকাছি নকশায় ফিরে যাওয়ার সিদ্ধান্তের দিকে যাচ্ছে কর্তৃপক্ষ।

নতুন প্রস্তাব অনুযায়ী, পুলিশের ইউনিফর্মে গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে পুলিশ ড্রেস রুলস, ২০২৫ সংশোধনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলিশ সদর দপ্তর-এর লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এতে বলা হয়, বর্তমান ইউনিফর্ম নকশা পুনর্বিবেচনা করে ব্যবহারিক ও গ্রহণযোগ্য রঙে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে এক এসআরও অনুযায়ী পুলিশের শার্টের রং গাঢ় ধূসর ও প্যান্ট গাঢ় নীল থেকে পরিবর্তন করে শার্ট লৌহ রং এবং প্যান্ট কফি রং নির্ধারণ করা হয়েছিল। তবে এই পরিবর্তন মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে। অনেকেই নতুন রংকে অপ্রায়োগিক ও অস্বস্তিকর বলে মত দেন, যা নিয়ে বাহিনীর ভেতরে ও বাইরে সমালোচনাও হয়।

নতুন প্রস্তাব অনুযায়ী, মহানগর পুলিশের (মেট্রোপলিটন) শার্ট হবে হালকা অলিভ (জলপাই) রঙের। অন্যদিকে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‌্যাব ছাড়া অন্যান্য ইউনিটের শার্টের রং হবে গাঢ় নীল। সব ক্ষেত্রেই প্যান্টের রং থাকবে টিসি টুইল খাকি।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সংশোধিত ড্রেস রুলস কার্যকর হলে ইউনিফর্মের একাধিক ধারা পরিবর্তন করতে হবে। এ সংক্রান্ত খসড়াও ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এছাড়া জানানো হয়েছে, পোশাক সরবরাহ ব্যবস্থা আগের মতোই চলমান থাকবে এবং প্রাপ্যতার ভিত্তিতে নতুন ইউনিফর্ম বিতরণ করা হবে। ফলে এই পরিবর্তনে সরকারের অতিরিক্ত বড় ধরনের ব্যয় হবে না বলে দাবি করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow