পুলিশের সংকেতেই ফেলে গেল মোটরসাইকেল, রাস্তায় ছড়িয়ে পড়ল ৭ হাজার ইয়াবা

পুলিশের থামার সংকেত পেয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যান তিন আরোহী। পালানোর সময় হ্যান্ডেলে ঝোলানো ব্যাগের হাতল ছিঁড়ে রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে ইয়াবার প্যাকেট। পরে ঘটনাস্থল থেকে ৭ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ উত্তরপাড়া জামে মসজিদের সামনে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন জানান, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। তবে সংকেত উপেক্ষা করে তিন আরোহী মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যান। তিনি জানান, পালানোর সময় মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ব্যাগের হাতল ছিঁড়ে যায়। এতে ব্যাগে থাকা ইয়াবার প্যাকেটগুলো সড়কে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে ৭ হাজার পিস ইয়াবা এবং একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলার বোগলাউড়ি বহরাপাড়া গ্রামের মো. আব্দুর র

পুলিশের সংকেতেই ফেলে গেল মোটরসাইকেল, রাস্তায় ছড়িয়ে পড়ল ৭ হাজার ইয়াবা

পুলিশের থামার সংকেত পেয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যান তিন আরোহী। পালানোর সময় হ্যান্ডেলে ঝোলানো ব্যাগের হাতল ছিঁড়ে রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে ইয়াবার প্যাকেট। পরে ঘটনাস্থল থেকে ৭ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ উত্তরপাড়া জামে মসজিদের সামনে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন জানান, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। তবে সংকেত উপেক্ষা করে তিন আরোহী মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যান।

তিনি জানান, পালানোর সময় মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ব্যাগের হাতল ছিঁড়ে যায়। এতে ব্যাগে থাকা ইয়াবার প্যাকেটগুলো সড়কে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে ৭ হাজার পিস ইয়াবা এবং একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলার বোগলাউড়ি বহরাপাড়া গ্রামের মো. আব্দুর রউফ (৪৪)। তার সঙ্গে থাকা আরও দুই সহযোগীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow