পুশ ইনের শঙ্কা: লাঠি-ফালা হাতে রাতভর সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয়রা

ভারত থেকে সম্ভাব্য পুশ ইনের আশঙ্কায় জামালপুরের সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গভীর রাতে মাইকিং শুনে অনেকেই লাঠি, ফালা ও দেশীয় সরঞ্জাম নিয়ে বাড়ি থেকে বের হয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেন। বিজিবির সঙ্গে সীমান্ত নজরদারিতে অংশ নেন স্থানীয়রাও। রোববার (৭ জুন) গভীর রাতে দেওয়ানগঞ্জ উপজেলার ৩নং পাররামপুর ইউনিয়নের উত্তর রহিমপুরসহ সীমান্তঘেঁষা কয়েকটি এলাকায় এমন চিত্র দেখা যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় জড়ো হয়ে পুশ ইন ঠেকাতে সতর্ক অবস্থান নিয়েছেন। স্থানীয়রা জানায়, ৩নং পাররামপুর ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামের বিপরীতে সীমান্তের ১০৮০ নম্বর পিলার এলাকায় কয়েকটি ভারতীয় গাড়ি ও বিএসএফ সদস্যদের উপস্থিতি নিয়ে গ্রামবাসীদের মধ্যে সন্দেহ ও উদ্বেগ তৈরি হয়। এরপর রাতভর অনেকে সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে অবস্থান করে পরিস্থিতির ওপর নজর রাখেন। ভিডিওতে বক্তব্য দেওয়া এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘গ্রামের মাইকের আওয়াজ শুনে এখানে এসেছি। এখানে ১০৮০ নম্বর পিলারের মাঝে দাঁড়িয়ে আছি। চোখের সামনে ভারতের গাড়ি দাঁড়িয়ে আছে। এজন্য বিজিবিকে সাহায্য করতে এলাকাবাসী এ

পুশ ইনের শঙ্কা: লাঠি-ফালা হাতে রাতভর সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয়রা

ভারত থেকে সম্ভাব্য পুশ ইনের আশঙ্কায় জামালপুরের সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গভীর রাতে মাইকিং শুনে অনেকেই লাঠি, ফালা ও দেশীয় সরঞ্জাম নিয়ে বাড়ি থেকে বের হয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেন। বিজিবির সঙ্গে সীমান্ত নজরদারিতে অংশ নেন স্থানীয়রাও।

রোববার (৭ জুন) গভীর রাতে দেওয়ানগঞ্জ উপজেলার ৩নং পাররামপুর ইউনিয়নের উত্তর রহিমপুরসহ সীমান্তঘেঁষা কয়েকটি এলাকায় এমন চিত্র দেখা যায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় জড়ো হয়ে পুশ ইন ঠেকাতে সতর্ক অবস্থান নিয়েছেন।

স্থানীয়রা জানায়, ৩নং পাররামপুর ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামের বিপরীতে সীমান্তের ১০৮০ নম্বর পিলার এলাকায় কয়েকটি ভারতীয় গাড়ি ও বিএসএফ সদস্যদের উপস্থিতি নিয়ে গ্রামবাসীদের মধ্যে সন্দেহ ও উদ্বেগ তৈরি হয়। এরপর রাতভর অনেকে সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে অবস্থান করে পরিস্থিতির ওপর নজর রাখেন।

পুশ ইনের শঙ্কা: লাঠি-ফালা হাতে রাতভর সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয়রা

ভিডিওতে বক্তব্য দেওয়া এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘গ্রামের মাইকের আওয়াজ শুনে এখানে এসেছি। এখানে ১০৮০ নম্বর পিলারের মাঝে দাঁড়িয়ে আছি। চোখের সামনে ভারতের গাড়ি দাঁড়িয়ে আছে। এজন্য বিজিবিকে সাহায্য করতে এলাকাবাসী এখানে এসেছি। যেন কোনো পুশ ইন করতে না পারে। সাধারণ জনগণ হিসেবে বিজিবির সঙ্গে আছি। সীমান্ত রক্ষায় আমাদের যতটুকু সাহস আছে, তা নিয়েই এখানে অবস্থান করছি। ওই ভারতের বন্দুকের নল দেখে আমরা ভয় পাই না। আমরা সামনেই আছি।’

এদিকে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিশেষ নজরদারি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জাগো নিউজকে বলেন, ‘তাদের আওতাধীন সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বর্তমানে উদ্বেগজনক কোনো পরিস্থিতি না থাকলেও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

হৃদয় আহম্মেদ/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow