পুশইন ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির মাইকিং

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধ পুশইন ঠেকাতে জেলার ৯০ কিলোমিটার সীমান্তে টহল জোরদার-মাইকিং করেছে বিজিবি। রোববার (৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। বিজিবির তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) যাতে অবৈধ পুশইন করাতে পারে সেই জন্য শনিবার রাত থেকে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ১৯ টি বিওপির বিজিবির সদস্যরা সীমান্তে টহল জোরদার করেছে। পাশাপাশি পুশইন প্রতিরোধে স্থানীয়দের সচেতন করতে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তাই এর প্রতিরোধে সুনামগঞ্জের সকল সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। সীমান্তের লোকজনদের সচেতন করতে মাইকিং করা হচ্ছে। লিপসন আহমেদ/কেএইচকে/এমএস

পুশইন ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির মাইকিং

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধ পুশইন ঠেকাতে জেলার ৯০ কিলোমিটার সীমান্তে টহল জোরদার-মাইকিং করেছে বিজিবি।

রোববার (৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

বিজিবির তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) যাতে অবৈধ পুশইন করাতে পারে সেই জন্য শনিবার রাত থেকে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ১৯ টি বিওপির বিজিবির সদস্যরা সীমান্তে টহল জোরদার করেছে। পাশাপাশি পুশইন প্রতিরোধে স্থানীয়দের সচেতন করতে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তাই এর প্রতিরোধে সুনামগঞ্জের সকল সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। সীমান্তের লোকজনদের সচেতন করতে মাইকিং করা হচ্ছে।

লিপসন আহমেদ/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow