পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও পরিচালক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মনির উদ্দিন আহমদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পূবালী ব্যাংক কর্মচারী সংঘ (বাংলাদেশ) এ অনুষ্ঠানের আয়োজন করে। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনির উদ্দিন আহমদ ইন্তেকাল করেন। তিনি ২০০১-২০০২ মেয়াদে পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ১৯৮৪-২০২৫ সাল পর্যন্ত ব্যাংকটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। শোকসভায় তার কর্মময় জীবন এবং পূবালী ব্যাংকের অগ্রযাত্রায় দীর্ঘদিনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের সন্তান ও পূবালী ব্যাংক পিএলসির পরিচালক কবির আহমদ এবং তার সন্তান সবির আহমদ ও নাদির আহমদ। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারী এবং পূবালী ব্যাংক কর্মচারী সংঘ (বাংলাদেশ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক মো. মাহবুবুল হকসহ সংঘের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন। শোকসভায়

পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও পরিচালক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মনির উদ্দিন আহমদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পূবালী ব্যাংক কর্মচারী সংঘ (বাংলাদেশ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনির উদ্দিন আহমদ ইন্তেকাল করেন। তিনি ২০০১-২০০২ মেয়াদে পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ১৯৮৪-২০২৫ সাল পর্যন্ত ব্যাংকটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

শোকসভায় তার কর্মময় জীবন এবং পূবালী ব্যাংকের অগ্রযাত্রায় দীর্ঘদিনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের সন্তান ও পূবালী ব্যাংক পিএলসির পরিচালক কবির আহমদ এবং তার সন্তান সবির আহমদ ও নাদির আহমদ। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারী এবং পূবালী ব্যাংক কর্মচারী সংঘ (বাংলাদেশ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক মো. মাহবুবুল হকসহ সংঘের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

শোকসভায় বক্তারা মনির উদ্দিন আহমদের দীর্ঘ কর্মজীবন, সততা, প্রজ্ঞা, মানবিক মূল্যবোধ এবং পূবালী ব্যাংকের প্রতি তার আন্তরিক অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘ সময় পরিচালনা পর্ষদে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ব্যাংকের প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সঙ্গে শিক্ষা ও সমাজসেবায় তার অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বক্তারা বলেন, মনির উদ্দিন আহমদের প্রজ্ঞা, দায়িত্ববোধ, সততা এবং প্রতিষ্ঠানের প্রতি অঙ্গীকার পূবালী ব্যাংক পরিবারের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে পূবালী পরিবার একজন অভিজ্ঞ অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও দীর্ঘদিনের পথপ্রদর্শককে হারিয়েছে।

অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং মহান আল্লাহর কাছে তাদের এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য প্রার্থনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow