পূর্বাভাস থাকলেও বৃষ্টি হয়নি, স্বস্তিতে নগরবাসী
পবিত্র ঈদুল আজহার দিন আজ বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস ছিল আবহাওয়া অধিদপ্তরের। ঈদের আগে টানা দুদিন সকালবেলা রাজধানীতে মুষলধারে বৃষ্টি নামায় নগরবাসী কিছুটা দুশ্চিন্তায় ছিল। কিন্তু বৃষ্টি কমে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে নগরবাসী। সকালবেলা বৃষ্টি নামলে জাতীয় ঈদগাহসহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায়, পশু কোরবানি ও রাস্তাঘাটে স্বাভাবিক চলাচল ব্যাহত হতে পারে এমন আশঙ্কা ছিল নগরবাসীর। রাজধানীর বিভিন্ন এলাকার খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের দিন সকালে রাজধানীতে বৃষ্টি হয়নি। আরও পড়ুনঈদের প্রধান জামাতে দেশ-জাতির কল্যাণ ও বিশ্বের শান্তি কামনা ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি জাতীয় ঈদগাহসহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সুষ্ঠু ও সুন্দরভাবে জামাতে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিভিন্ন পাড়া মহল্লায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কোরবানির পশু জবাই ও কাটাকাটির কাজ চলছে। রাজধানীর লালবাগের বাসিন্দা আনোয়ার হোসেন আলাপকালে বলেন, পরপর দুইদিন বৃষ্টি হওয়ায় কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। কারণ বৃষ্টি হলে আত্মীয়-স্বজনের বাসায় মাংস পৌঁছ
পবিত্র ঈদুল আজহার দিন আজ বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস ছিল আবহাওয়া অধিদপ্তরের। ঈদের আগে টানা দুদিন সকালবেলা রাজধানীতে মুষলধারে বৃষ্টি নামায় নগরবাসী কিছুটা দুশ্চিন্তায় ছিল। কিন্তু বৃষ্টি কমে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে নগরবাসী।
সকালবেলা বৃষ্টি নামলে জাতীয় ঈদগাহসহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায়, পশু কোরবানি ও রাস্তাঘাটে স্বাভাবিক চলাচল ব্যাহত হতে পারে এমন আশঙ্কা ছিল নগরবাসীর।
রাজধানীর বিভিন্ন এলাকার খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের দিন সকালে রাজধানীতে বৃষ্টি হয়নি।
আরও পড়ুন
ঈদের প্রধান জামাতে দেশ-জাতির কল্যাণ ও বিশ্বের শান্তি কামনা
ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি
জাতীয় ঈদগাহসহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সুষ্ঠু ও সুন্দরভাবে জামাতে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিভিন্ন পাড়া মহল্লায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কোরবানির পশু জবাই ও কাটাকাটির কাজ চলছে।
রাজধানীর লালবাগের বাসিন্দা আনোয়ার হোসেন আলাপকালে বলেন, পরপর দুইদিন বৃষ্টি হওয়ায় কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। কারণ বৃষ্টি হলে আত্মীয়-স্বজনের বাসায় মাংস পৌঁছে দিতে কষ্ট হতো।
এমইউ/এসএনআর
What's Your Reaction?