পেট্রোল লুকিয়ে রেখে ফিরিয়ে দেওয়া হয় গ্রাহকদের, অতঃপর...
জামালপুরে দোকানে পেট্রোল মজুত রেখে গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে ২ হাজার ৫০০ লিটার পেট্রোল মজুত রাখার ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে জামালপুর শহরে এ ঘটনা ঘটে। জানা গেছে, চলমান জ্বালানি সংকটের মধ্যে শনিবার সকাল থেকে সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুই এন্টারপ্রাইজের সামনে বিপুল সংখ্যক মোটরসাইকেল চালক জ্বালানি সংগ্রহের জন্য ভিড় করেন। তবে প্রতিষ্ঠানটি দাবি করে, তাদের কাছে কোনো পেট্রোল মজুত নেই। অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদের উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ১২টি ড্রামে সংরক্ষিত প্রায় ২ হাজার ৫০০ লিটার পেট্রোলের সন্ধান পাওয়া যায়। যা তাদের ডেইলি রেজিস্ট্রারের সঙ্গে মিল নেই। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও পেট্রোল সরবরাহ না করায় মেসার্স জুই এন্টারপ্রাইজের ব্যবস্থাপক হালাল উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ সাংবাদিকদের বলেন, তারা ত
জামালপুরে দোকানে পেট্রোল মজুত রেখে গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে ২ হাজার ৫০০ লিটার পেট্রোল মজুত রাখার ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে জামালপুর শহরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চলমান জ্বালানি সংকটের মধ্যে শনিবার সকাল থেকে সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুই এন্টারপ্রাইজের সামনে বিপুল সংখ্যক মোটরসাইকেল চালক জ্বালানি সংগ্রহের জন্য ভিড় করেন। তবে প্রতিষ্ঠানটি দাবি করে, তাদের কাছে কোনো পেট্রোল মজুত নেই।
অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদের উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় ১২টি ড্রামে সংরক্ষিত প্রায় ২ হাজার ৫০০ লিটার পেট্রোলের সন্ধান পাওয়া যায়। যা তাদের ডেইলি রেজিস্ট্রারের সঙ্গে মিল নেই।
পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও পেট্রোল সরবরাহ না করায় মেসার্স জুই এন্টারপ্রাইজের ব্যবস্থাপক হালাল উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ সাংবাদিকদের বলেন, তারা তাদের স্টক রেজিস্ট্রারে শূন্য দেখালেও গোডাউনে পেট্রোল মজুত পাওয়া গেছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সরকার নির্ধারিত দামে ক্রেতাদের কাছে সুশৃঙ্খলভাবে পেট্রোল বিক্রি নিশ্চিত করা হয়।
What's Your Reaction?