‘পেনাল্টিতে গোল পেলে হয়তো পরের দুটি পেতাম না’

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি আবারো প্রমাণ করলেন কেন তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার বলা হয়। অস্ট্রিয়ার বিপক্ষে একাই দুই গোল করে দলকে জিতিয়েছে ২-০ গোলের ব্যবধানে। ১৭তম গোল করে তিনি ভেঙেছেন মিরোস্লাভ ক্লোসার করা ১৬ গোলের রেকর্ড। এখন বিশ্বকাপে তার মোট গোলের সংখ্যা ১৮। এমন খুশির মুহুর্তের ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। যদিও ঠিকই পরে দুই গোল করে সে আক্ষেপ মিটিয়ে দিয়েছেন এই ইন্টার মিয়ামি তারকা। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘এটা আসলে অভূতপূর্ব মুহূর্ত। আজকে আমি পেনাল্টি পেয়েছিলাম এবং দলকে এগিয়ে নেওয়ার সুযোগ ছিল; কিন্তু যদি পেনাল্টি থেকে গোল পেতাম, তাহলে আমি হয়তো পরের দুটি গোল পেতাম না। আমরা আসলে কেউ জানি না, কি হতো! কিন্তু আমি দলের ফলাফলে খুশি এবং দলের পারফরম্যান্সেও।’ আরআর/আইএইচএস

‘পেনাল্টিতে গোল পেলে হয়তো পরের দুটি পেতাম না’

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি আবারো প্রমাণ করলেন কেন তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার বলা হয়। অস্ট্রিয়ার বিপক্ষে একাই দুই গোল করে দলকে জিতিয়েছে ২-০ গোলের ব্যবধানে।

১৭তম গোল করে তিনি ভেঙেছেন মিরোস্লাভ ক্লোসার করা ১৬ গোলের রেকর্ড। এখন বিশ্বকাপে তার মোট গোলের সংখ্যা ১৮। এমন খুশির মুহুর্তের ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। যদিও ঠিকই পরে দুই গোল করে সে আক্ষেপ মিটিয়ে দিয়েছেন এই ইন্টার মিয়ামি তারকা।

ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘এটা আসলে অভূতপূর্ব মুহূর্ত। আজকে আমি পেনাল্টি পেয়েছিলাম এবং দলকে এগিয়ে নেওয়ার সুযোগ ছিল; কিন্তু যদি পেনাল্টি থেকে গোল পেতাম, তাহলে আমি হয়তো পরের দুটি গোল পেতাম না। আমরা আসলে কেউ জানি না, কি হতো! কিন্তু আমি দলের ফলাফলে খুশি এবং দলের পারফরম্যান্সেও।’

আরআর/আইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow