পেশাগত নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের মানববন্ধন

সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় স্বীকৃত ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের প্রতিনিধিত্বকারী জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল পরিষদের পূর্বঘোষিত মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে বক্তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একাধিক সিদ্ধান্ত এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত কর্মপরিধির আলোকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)- এর মাধ্যমে সীমিত পরিসরে পেশাগত নিবন্ধন প্রদান করার দাবি জানান।  সংগঠনের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল বলেন, রাষ্ট্র নিজেই চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা শিক্ষা চালু করেছে। এমকি রাষ্ট্র কারিকুলাম ও প্রণয়ন করেছে, শিক্ষার্থী ভর্তি করেছে, পরীক্ষা নিয়েছে, ক্লিনিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, সনদ দিয়েছে এবং সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই জনবল নিয়োগও দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ১০ টি কাজের উপর আমাদের কর্মপরিধিও নির্ধারণ করে দিয়েছে।

পেশাগত নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের মানববন্ধন

সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় স্বীকৃত ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের প্রতিনিধিত্বকারী জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল পরিষদের পূর্বঘোষিত মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একাধিক সিদ্ধান্ত এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত কর্মপরিধির আলোকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)- এর মাধ্যমে সীমিত পরিসরে পেশাগত নিবন্ধন প্রদান করার দাবি জানান। 

সংগঠনের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল বলেন, রাষ্ট্র নিজেই চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা শিক্ষা চালু করেছে। এমকি রাষ্ট্র কারিকুলাম ও প্রণয়ন করেছে, শিক্ষার্থী ভর্তি করেছে, পরীক্ষা নিয়েছে, ক্লিনিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, সনদ দিয়েছে এবং সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই জনবল নিয়োগও দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ১০ টি কাজের উপর আমাদের কর্মপরিধিও নির্ধারণ করে দিয়েছে। অথচ, এই প্রশিক্ষিত জনবল দীর্ঘদিন ধরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর পেশাগত নিবন্ধন এবং নির্ধারিত কর্মপরিধির আলোকে সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে হাজার হাজার প্রশিক্ষিত ডেন্টাল ডিপ্লোমাধারী কর্মসংস্থানের সংকট, পেশাগত বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

আন্দোলনের অন্যতম সংগঠক মো. শাহাদাত হোসেন বলেন, সমযোগ্যতা সম্পন্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্টগণ বিএমডিসি আইনের ১৫ ধারায় এবং ৫ম তফসিলে নিবন্ধনের সুযোগ পাচ্ছে। শুধু তাই নয়, বিএমডিসি আইন, ১৯৮০ এর ১৫(৩) ধারা অনুযায়ী প্রাতিষ্ঠানিক যোগ্যতা না থাকা স্বত্বেও শুধু জীবিকা নির্বাহের তাগিদে একটি বিশাল জনগোষ্ঠীকে বিএমডিসি থেকে নিবন্ধন প্রদান করা হয়েছে, এবং আজ পর্যন্ত তা নবায়ন পর্যন্ত করা হচ্ছে। অথচ, ৪ বছর মেয়াদী ডেন্টাল ডিপ্লোমাধারীদের এই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। যা সংবিধানের অনুচ্ছেদ ১৯, ২৬, ২৭ ও ৪০ এর পরিপন্থি। আমরা সরকারের কাছে আশা করবো, অনতিবিলম্বে বিএমডিসি আইন ২০১০ এর ৩৫ ধারার অনুকূলে তপশিল সংশোধন করতে হবে অথবা একই আইনের ৩৬ ধারার অনুকূলে ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য নতুন বিধি প্রনয়ন করতে হবে। 

মানববন্ধনে বক্তারা জানান, অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে আগামী ১৫ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ পরবর্তী প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বার্তা প্রেরক চেয়ে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন এমট্যাব এর সভাপতি এ কে মুসা লিটন, মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব, বাংলাদেশ মেডিকেল টেকনোলজি এবং ফার্মেসী টিচার্চ এসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, মহাসচিব মো. আইনুল হক, হারুনুর রশীদ, আওরঙ্গ খালেদ মোসান্নাহসহ ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত সরকারি ও বেসরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)-এর শিক্ষার্থী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি অনুমোদিত ডেন্টাল ডিপ্লোমাধারী, বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow