পোস্টাল ব্যালট গণনায় শুরুতেই এগিয়ে তৃণমূল

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালট গণনার শুরুতেই এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১১টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস এবং পাঁচটি আসনে এগিয়ে বিজেপি। উত্তর ২৪ পরগনার জগদ্দল আসনে তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম এগিয়ে রয়েছেন। ব্যারাকপুরে রাজ চক্রবর্তীসহ কামারহাটি, পানিহাটি, বরাহনগর, হাবড়া ও বারাসাতেও তৃণমূল প্রার্থীরা এগিয়ে। ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানারীজি পোস্টাল ব্যালটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থেকে ৩০৭ ভোটে এগিয়ে রয়েছেন। নওদা বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। বহরমপুরে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে ভাঙড় আসনে পিছিয়ে রয়েছেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। এদিকে জঙ্গিপুরের ৫৮ নম্বর বিধানসভা আসনে পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছে বিজেপি। শীতলকুচিতেও এগিয়ে বিজেপি। নন্দীগ্রামে দলটির শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন। পোস্টাল ব্যালটের পর শুরু হবে ইভিএমের ভোট গণনা। ইভিএমের ফলাফলের পরই চূড়ান্তভাবে জানা যাবে, পশ্চিমবঙ্গের ক্ষমতা কার হাতে যাচ্ছে। ডিডি/কেএএ/

পোস্টাল ব্যালট গণনায় শুরুতেই এগিয়ে তৃণমূল

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালট গণনার শুরুতেই এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১১টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস এবং পাঁচটি আসনে এগিয়ে বিজেপি।

উত্তর ২৪ পরগনার জগদ্দল আসনে তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম এগিয়ে রয়েছেন। ব্যারাকপুরে রাজ চক্রবর্তীসহ কামারহাটি, পানিহাটি, বরাহনগর, হাবড়া ও বারাসাতেও তৃণমূল প্রার্থীরা এগিয়ে। ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানারীজি পোস্টাল ব্যালটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থেকে ৩০৭ ভোটে এগিয়ে রয়েছেন।

নওদা বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। বহরমপুরে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে ভাঙড় আসনে পিছিয়ে রয়েছেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী।

এদিকে জঙ্গিপুরের ৫৮ নম্বর বিধানসভা আসনে পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছে বিজেপি। শীতলকুচিতেও এগিয়ে বিজেপি। নন্দীগ্রামে দলটির শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন।

পোস্টাল ব্যালটের পর শুরু হবে ইভিএমের ভোট গণনা। ইভিএমের ফলাফলের পরই চূড়ান্তভাবে জানা যাবে, পশ্চিমবঙ্গের ক্ষমতা কার হাতে যাচ্ছে।

ডিডি/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow