পোস্টাল ব্যালট পরিবহন ইসির নিষেধাজ্ঞার আওতামুক্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পোস্টাল ব্যালট পরিবহন নির্বিঘ্ন রাখতে ডাক বিভাগের সংশ্লিষ্ট যানবাহনগুলোকে নির্বাচনকালীন যান চলাচলের নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট সময়মতো সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি সড়ক পরিবহন ও মহাসড়ক পরিবহন বিভাগের সচিবকে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো শহিদুল ইসলাম এ নিশ্চিত করেন। এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে অবস্থানরত যোগ্য ভোটারদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উক্ত পোস্টাল ব্যাটসমূহ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রেরণের নিমিত্ত ডাক অধিদফতরকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এতে আরও বলা হয়,সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২ টা হতে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২ টা

পোস্টাল ব্যালট পরিবহন ইসির নিষেধাজ্ঞার আওতামুক্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পোস্টাল ব্যালট পরিবহন নির্বিঘ্ন রাখতে ডাক বিভাগের সংশ্লিষ্ট যানবাহনগুলোকে নির্বাচনকালীন যান চলাচলের নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট সময়মতো সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি সড়ক পরিবহন ও মহাসড়ক পরিবহন বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো শহিদুল ইসলাম এ নিশ্চিত করেন।

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে অবস্থানরত যোগ্য ভোটারদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উক্ত পোস্টাল ব্যাটসমূহ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রেরণের নিমিত্ত ডাক অধিদফতরকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়,সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২ টা হতে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২ টা পর্যন্ত নির্বাচনি এলাকায় যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়। পোস্টাল ব্যালট পরিবহনের সাথে সম্পৃক্ত ডাক বিভাগের যানবাহনসমূহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক আরোপকৃত নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। সিদ্ধান্ত অনুসারে ডাক বিভাগের যানবাহনসমূহকে নির্বাচনকালীন চলাচলের নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow