প্যারাসেইলিংকালে পর্যটকের মৃত্যুর ঘটনায় মন্ত্রীর বিশেষ নির্দেশনা

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিংকালে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। সারাদেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সকলের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। রোববার (২ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ পর্যটন ভবনে ডিপিপির যাচাই কমিটির সভায় এ আহ্বান জানান তিনি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রস্তাবিত মানিকগঞ্জ জেলা ভিত্তিক পর্যটন সার্কিট গঠন উন্নয়ন ও ব্যবস্থাপনার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মানিকগঞ্জে জেলা ভিত্তিক পর্যটন সার্কিট গঠনে নদী ভিত্তিক পর্যটন বিশেষ গুরুত্ব পায়। এছাড়া ট্যুরিজম ইনফরমেশন অ্যান্ড সার্ভিস সেন্টার, হ্যান্ডিাক্রফট সেন্টার, লাইফ গার্ড সার্ভিস সেন্টার স্থাপনের বিষয়ে বিশদ আলোচনা হয়। সভার শুরুতে কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিংকালে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় মন্ত্রী দুঃখপ্রকাশ করেন এবং সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। ভবিষ্যতে যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য ট্যুরিজম বোর্ডের কর্মকর্তাদেরকে কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে সমন

প্যারাসেইলিংকালে পর্যটকের মৃত্যুর ঘটনায় মন্ত্রীর বিশেষ নির্দেশনা

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিংকালে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। সারাদেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সকলের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

রোববার (২ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ পর্যটন ভবনে ডিপিপির যাচাই কমিটির সভায় এ আহ্বান জানান তিনি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রস্তাবিত মানিকগঞ্জ জেলা ভিত্তিক পর্যটন সার্কিট গঠন উন্নয়ন ও ব্যবস্থাপনার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মানিকগঞ্জে জেলা ভিত্তিক পর্যটন সার্কিট গঠনে নদী ভিত্তিক পর্যটন বিশেষ গুরুত্ব পায়। এছাড়া ট্যুরিজম ইনফরমেশন অ্যান্ড সার্ভিস সেন্টার, হ্যান্ডিাক্রফট সেন্টার, লাইফ গার্ড সার্ভিস সেন্টার স্থাপনের বিষয়ে বিশদ আলোচনা হয়।

সভার শুরুতে কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিংকালে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় মন্ত্রী দুঃখপ্রকাশ করেন এবং সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

ভবিষ্যতে যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য ট্যুরিজম বোর্ডের কর্মকর্তাদেরকে কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

সভায় বালিয়াটি প্রাসাদ, ধামরাই লোকশিল্প কেন্দ্র এবং অন্যান্য ঐতিহ্যবাহী পর্যটন সম্পদের সংরক্ষণ, পুনর্বাসন ও পর্যটন উপযোগী করার নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।

সভায় মন্ত্রী বলেন, প্রত্যেকটা স্থানের জন্য সুনির্দিষ্ট পর্যটন থিম নির্ধারণ করে প্রকল্প প্রণয়ন করতে হবে। এছাড়া নতুন পর্যটন স্থানকে কীভাবে স্থানীয় জনগণের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পৃক্ত করা যায় সেটাকে গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী আরও বলেন, বিগত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। তাই সরকারি-বেসরকারি অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই খাতকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাছাড়া কর্ণফুলী টানেল ও পদ্মাসেতু সংলগ্ন অতিথিশালাকে সাধারণ জনগণের জন্য পর্যটন আকর্ষণ হিসেবে উন্মুক্ত করার উদ্যোগ অতি দ্রুত নেয়া হবে।

এসময় মন্ত্রী বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রমোশনাল ওয়েবসাইট https://beautifulbangladesh.gov.bd/ এর মাধ্যমে দেশের সৌন্দর্য দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার আহ্বান জানান। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow