প্যারেদেসের অদ্ভুত কাণ্ড! এবার প্রতিপক্ষকে বল মেরে দেখলেন হলুদ কার্ড
বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না আর্জেন্টাইন মিডলফিল্ডার লিয়ান্দ্রো প্যারেদেসের। বিশ্বকাপের ফাইনালে অশোভন আচরণের জন্য রীতিমতো পুরো পৃথিবীতে তিনি ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছেন। বিশ্বকাপ শেষ হলেও সেই রেশ যেন ধরে রেখেছেন ক্লাব ফুটবলে বোকা জুনিয়র্সের হয়ে খেলায়। ক্লাব পর্যায়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ওহিগিন্সের বিপক্ষে রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে হলুদ কার্ড দেখেছিলেন। এবার নিউয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে প্রতিপক্ষের ফুটবলারকে ইচ্ছাকৃতভাবে বল মেরে হলুদ কার্ড দেখেন এই ফুটবলার। লিয়ান্দ্রো প্যারেদেসের এক বিতর্কিত মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে আর্জেন্টাইন লিগা প্রফেশনালের নিউয়েলস ওল্ড বয়েজ ও বোকা জুনিয়র্সের ম্যাচ। রোজারিওতে অনুষ্ঠিত রোমাঞ্চকর এই লড়াইয়ে দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে বোকা জুনিয়র্স।ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। নিউয়েলস ওল্ড বয়েজ দুইবারই এগিয়ে গেলেও প্রতিবারই সমতায় ফেরে বোকা জুনিয়র্স। ফলে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। তবে ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচনায় আসে বোকা মিডফিল্ডার লিয়ান্দ্
বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না আর্জেন্টাইন মিডলফিল্ডার লিয়ান্দ্রো প্যারেদেসের। বিশ্বকাপের ফাইনালে অশোভন আচরণের জন্য রীতিমতো পুরো পৃথিবীতে তিনি ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছেন। বিশ্বকাপ শেষ হলেও সেই রেশ যেন ধরে রেখেছেন ক্লাব ফুটবলে বোকা জুনিয়র্সের হয়ে খেলায়। ক্লাব পর্যায়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ওহিগিন্সের বিপক্ষে রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে হলুদ কার্ড দেখেছিলেন। এবার নিউয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে প্রতিপক্ষের ফুটবলারকে ইচ্ছাকৃতভাবে বল মেরে হলুদ কার্ড দেখেন এই ফুটবলার।
লিয়ান্দ্রো প্যারেদেসের এক বিতর্কিত মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে আর্জেন্টাইন লিগা প্রফেশনালের নিউয়েলস ওল্ড বয়েজ ও বোকা জুনিয়র্সের ম্যাচ। রোজারিওতে অনুষ্ঠিত রোমাঞ্চকর এই লড়াইয়ে দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে বোকা জুনিয়র্স।ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। নিউয়েলস ওল্ড বয়েজ দুইবারই এগিয়ে গেলেও প্রতিবারই সমতায় ফেরে বোকা জুনিয়র্স। ফলে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।
তবে ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচনায় আসে বোকা মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারেদেসের আচরণ। খেলা সাময়িকভাবে বন্ধ থাকার সময় তিনি ইচ্ছাকৃতভাবে নিউয়েলসের এক খেলোয়াড়ের দিকে বল মেরে বসেন। সঙ্গে সঙ্গে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে রেফারিকে হস্তক্ষেপ করতে হয়। ঘটনাটি পর্যালোচনা করে রেফারি প্যারেদেসকে সরাসরি লাল কার্ড না দেখিয়ে অসৌজন্যমূলক আচরণের দায়ে হলুদ কার্ড দেখান। ফলে তিনি ম্যাচে খেলতে থাকেন এবং পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন।
তবে প্যারেদেসের এই কর্মকাণ্ড ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ও আর্জেন্টাইন ফুটবল মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, অপ্রয়োজনীয় এই আচরণে তিনি সহজেই বড় শাস্তির মুখে পড়তে পারতেন। অন্যদিকে, এই ড্রয়ের ফলে বোকা জুনিয়র্সের ধারাবাহিকতার সংকট আরও স্পষ্ট হয়েছে। সাম্প্রতিক সময়ে ওঠানামার মধ্যে থাকা দলটি আবারও পূর্ণ তিন পয়েন্ট থেকে বঞ্চিত হলো।
আরআর/আইএন
What's Your Reaction?