প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় সাবেক এমপি রশিদুজ্জামান মোড়ল

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ নেতা রশিদুজ্জামান মোড়ল প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় অংশ নিয়েছেন। রশিদুজ্জামানের আপন বোন রওশনারা মোড়ল (৭০) সোমবার (২৭ এপ্রিল) সকালে পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের নিজ বাড়িতে মারা যান। রাতে তার জানাজা অনুষ্ঠিত হয়। রওশনারা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, সাবেক এমপি রশিদুজ্জামান মোড়ল বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। সোমবার সকালে তার বোন মারা যান। প্যারোলে বাবার মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন মেয়ে মৃত্তিকা জামান। পরবর্তীতে মানবিক দিক বিবেচনায় আবেদনটি মঞ্জুর করা হলে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশি প্রহরায় সোমবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে রশিদুজ্জামান মোড়ল বোনের বাড়িতে পৌঁছান। পরে রেজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাজায় অংশ নেন। পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক বলেন, বোনের মৃত্যুতে আবেদনের পরিপ্রেক্ষিতে প্যারোলে মুক্তি পান রশিদুজ্জামান। জানাজার সব আনুষ্ঠানিকতা শেষে রাতেই পুলিশি প্র

প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় সাবেক এমপি রশিদুজ্জামান মোড়ল

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ নেতা রশিদুজ্জামান মোড়ল প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় অংশ নিয়েছেন। রশিদুজ্জামানের আপন বোন রওশনারা মোড়ল (৭০) সোমবার (২৭ এপ্রিল) সকালে পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের নিজ বাড়িতে মারা যান। রাতে তার জানাজা অনুষ্ঠিত হয়। রওশনারা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সাবেক এমপি রশিদুজ্জামান মোড়ল বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। সোমবার সকালে তার বোন মারা যান। প্যারোলে বাবার মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন মেয়ে মৃত্তিকা জামান। পরবর্তীতে মানবিক দিক বিবেচনায় আবেদনটি মঞ্জুর করা হলে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশি প্রহরায় সোমবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে রশিদুজ্জামান মোড়ল বোনের বাড়িতে পৌঁছান। পরে রেজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাজায় অংশ নেন।

পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক বলেন, বোনের মৃত্যুতে আবেদনের পরিপ্রেক্ষিতে প্যারোলে মুক্তি পান রশিদুজ্জামান। জানাজার সব আনুষ্ঠানিকতা শেষে রাতেই পুলিশি প্রহরায় তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

এআরএএন/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow