প্রকাশিত হয়েছে ‌‘মঙ্গলকাব্যে লোকসংস্কৃতি’

বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে শামীমা সুলতানার গবেষণাগ্রন্থ ‘মঙ্গলকাব্যে লোকসংস্কৃতি’। বইটির প্রচ্ছদ করেছেন রফিকুন নবী। বইটির মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। প্রকাশিত হয়েছে চলতি বছরের মার্চ মাসে। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে। বাংলা একাডেমি জানায়, মঙ্গলকাব্য মূলত দেব-দেবীর মাহাত্ম্য প্রচারের জন্য রচিত হলেও এর আসল রূপ লুকিয়ে আছে তৎকালীন সাধারণ মানুষের জীবনযাত্রায়। লেখিকা শামীমা সুলতানা দেখিয়েছেন, কীভাবে এসব কাব্যে দেবতার আড়ালে তৎকালীন বাঙালির সুখ-দুঃখ, পারিবারিক টানাপোড়েন ও মাতৃত্বের আকুলতা প্রধান হয়ে উঠেছে। আরও পড়ুন শাওয়াল খানের বই ‘শিক্ষা যোগাযোগ ও উন্নয়ন’ শিবের চরিত্রে দরিদ্র বাঙালি পিতার রূপ আর সনকার শোকে শাশ্বত বাঙালি মায়ের চিত্র এর উজ্জ্বল উদাহরণ। এটি দেব-দেবীর গল্পের অন্তরালে মধ্যযুগের বাঙালির সামাজিক ইতিহাস, সংস্কৃতি ও লোকজীবনের এক অনন্য দলিল। মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারায় মঙ্গলকাব্যগুলো গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। দেব-মাহাত্ম্য প্রচারের পাশাপাশি বাঙালি জনজীবনের এক অনুদ্‌ঘাটিত দিককে আমরা এখানে উন্মোচিত হতে দেখি। মঙ্গলকাব্য দৈবমাহাত্ম্য প্রচারে

প্রকাশিত হয়েছে ‌‘মঙ্গলকাব্যে লোকসংস্কৃতি’

বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে শামীমা সুলতানার গবেষণাগ্রন্থ ‘মঙ্গলকাব্যে লোকসংস্কৃতি’। বইটির প্রচ্ছদ করেছেন রফিকুন নবী। বইটির মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। প্রকাশিত হয়েছে চলতি বছরের মার্চ মাসে। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে।

বাংলা একাডেমি জানায়, মঙ্গলকাব্য মূলত দেব-দেবীর মাহাত্ম্য প্রচারের জন্য রচিত হলেও এর আসল রূপ লুকিয়ে আছে তৎকালীন সাধারণ মানুষের জীবনযাত্রায়। লেখিকা শামীমা সুলতানা দেখিয়েছেন, কীভাবে এসব কাব্যে দেবতার আড়ালে তৎকালীন বাঙালির সুখ-দুঃখ, পারিবারিক টানাপোড়েন ও মাতৃত্বের আকুলতা প্রধান হয়ে উঠেছে।

শিবের চরিত্রে দরিদ্র বাঙালি পিতার রূপ আর সনকার শোকে শাশ্বত বাঙালি মায়ের চিত্র এর উজ্জ্বল উদাহরণ। এটি দেব-দেবীর গল্পের অন্তরালে মধ্যযুগের বাঙালির সামাজিক ইতিহাস, সংস্কৃতি ও লোকজীবনের এক অনন্য দলিল।

মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারায় মঙ্গলকাব্যগুলো গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। দেব-মাহাত্ম্য প্রচারের পাশাপাশি বাঙালি জনজীবনের এক অনুদ্‌ঘাটিত দিককে আমরা এখানে উন্মোচিত হতে দেখি। মঙ্গলকাব্য দৈবমাহাত্ম্য প্রচারের জন্য রচিত হলেও শেষ পর্যন্ত তাতে মানব-মাহাত্ম্যই প্রাধান্য পেয়েছে।

কবিরা তাঁদের চোখে দেখা তৎকালীন বাঙালির জীবনকেই উপস্থাপন করেছেন। এসব কাব্য থেকে বাঙালির দৈনন্দিন জীবনের চিত্র পাওয়া যায়; যেমন শিবের দারিদ্র্য-কল্পনায় দরিদ্র গৃহকর্তা ও বাঙালি পিতৃহৃদয়ের উৎকণ্ঠা প্রকাশ পেয়েছে। শোকাতুর সনকার মাতৃহৃদয়ের হাহাকারের মাধ্যমে শাশ্বত বাঙালি মায়ের প্রতিচ্ছবি দেখতে পাই। যাদের চিনে নিতে বাঙালি পাঠকের কোনো অসুবিধা হয় না।

মঙ্গলকাব্যগুলো এভাবে দেব-মাহাত্ম্যের অন্তরালে তৎকালীন বাঙালির সামাজিক ইতিহাসের উপকরণ আমাদের কাছে বয়ে এনেছে। যা অনবদ্যরূপে উঠে এসেছে ‌‘মঙ্গলকাব্যে লোকসংস্কৃতি’ বইয়ে।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow