প্রকাশ্যে আলিয়া ভাটের ‘আলফা’

অবশেষে প্রকাশ্যে এলো বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আলফা’র প্রথম ঝলক। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে প্রথমবারের মতো কেন্দ্রীয় নারী গোয়েন্দা চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ২০২৪ সালেই ঘোষণা আসে যে, যশরাজের জনপ্রিয় স্পাই ইউনিভার্সে যুক্ত হচ্ছেন আলিয়া। তখন থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল ছিল, অ্যাকশননির্ভর এই চরিত্রে তাকে কেমন দেখাবে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার (১০ জুন) প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার। জানা গেছে, ‘আলফা’ সিনেমায় একজন দুর্ধর্ষ নারী গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। এর জন্য দীর্ঘদিন বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন তিনি। মারপিট, অস্ত্র চালনা এবং বিভিন্ন অ্যাকশন দৃশ্যে নিজেকে প্রস্তুত করতে বেশ পরিশ্রম করতে হয়েছে অভিনেত্রীকে। যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সে এটি আলিয়ার প্রথম কাজ। সিনেমাটিতে তার সঙ্গে রয়েছেন শর্বরী ওয়াঘ এবং ববি দেওল। টিজারে দেখা যায়, ববি দেওল অভিনীত চরিত্রটি আলিয়ার বাবার ভূমিকায়। জন্মদিনের দিন মেয়েকে একটি বিশেষ দায়িত্ব দেন তিনি। সেই দায়িত্বই ধীরে ধী

প্রকাশ্যে আলিয়া ভাটের ‘আলফা’

অবশেষে প্রকাশ্যে এলো বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আলফা’র প্রথম ঝলক। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে প্রথমবারের মতো কেন্দ্রীয় নারী গোয়েন্দা চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

২০২৪ সালেই ঘোষণা আসে যে, যশরাজের জনপ্রিয় স্পাই ইউনিভার্সে যুক্ত হচ্ছেন আলিয়া। তখন থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল ছিল, অ্যাকশননির্ভর এই চরিত্রে তাকে কেমন দেখাবে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার (১০ জুন) প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার।

জানা গেছে, ‘আলফা’ সিনেমায় একজন দুর্ধর্ষ নারী গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। এর জন্য দীর্ঘদিন বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন তিনি। মারপিট, অস্ত্র চালনা এবং বিভিন্ন অ্যাকশন দৃশ্যে নিজেকে প্রস্তুত করতে বেশ পরিশ্রম করতে হয়েছে অভিনেত্রীকে।

যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সে এটি আলিয়ার প্রথম কাজ। সিনেমাটিতে তার সঙ্গে রয়েছেন শর্বরী ওয়াঘ এবং ববি দেওল।

টিজারে দেখা যায়, ববি দেওল অভিনীত চরিত্রটি আলিয়ার বাবার ভূমিকায়। জন্মদিনের দিন মেয়েকে একটি বিশেষ দায়িত্ব দেন তিনি। সেই দায়িত্বই ধীরে ধীরে পরিণত হয় বিপজ্জনক এক গোপন মিশনে। এরপর শুরু হয় শত্রুদের বিরুদ্ধে একের পর এক রোমাঞ্চকর অভিযান।

স্বল্প সময়ের টিজারেই অ্যাকশন দৃশ্যে নিজের উপস্থিতির জানান দিয়েছেন আলিয়া। লড়াইয়ের দৃশ্যে তার আত্মবিশ্বাসী পারফরম্যান্স এবং পর্দাজুড়ে শক্তিশালী উপস্থিতি দর্শকদের নজর কাড়ছে।

যশরাজের স্পাই ইউনিভার্সে এর আগে ক্যাটরিনা কাইফ ‘টাইগার’ সিরিজে এবং দীপিকা পাড়ুকোন ‘পাঠান’ সিনেমায় গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি কিয়ারা আদভানি-ও এই ইউনিভার্সে যুক্ত হয়েছেন। তবে ‘আলফা’কে আলাদা করে তুলেছে এর নারী-কেন্দ্রিক গল্প, যেখানে পুরো কাহিনির কেন্দ্রবিন্দুতে থাকছেন আলিয়া ভাট।

উল্লেখ্য, করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন আলিয়া। এরপর ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’সহ একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে।

আরও পড়ুন:
৪৫ সেকেন্ডেই বাজিমাত, ফিফার ভিডিওতে নোরা 
প্রচারণায় ছিলেন, সাফল্য উৎসবে কেন নেই জাহ্নবী? 

সবকিছু ঠিক থাকলে আগামী ৩ জুলাই মুক্তি পাবে ‘আলফা’। এখন দেখার অপেক্ষা, স্পাই ইউনিভার্সে আলিয়ার এই নতুন অবতার দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow