প্রতিদিনের পাতে রাখুন এই সবজি, কমবে লিভারের ফ্যাট

লিভার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। বিপাকক্রিয়া থেকে শুরু করে বিষাক্ত পদার্থ ছেঁকে বের করাসহ প্রায় সব কাজেই এর ভূমিকা অপরিসীম। কিন্তু অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কিংবা অতিরিক্ত ওজনের কারণে লিভারে চর্বি জমতে শুরু করলে তৈরি হয় ফ্যাটি লিভার। শুরুতে লক্ষণ না থাকলেও অবহেলা করলে তা ফাইব্রোসিস বা সিরোসিসের মতো জটিল সমস্যায় রূপ নিতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, সময়মতো সচেতন হলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। লাইফস্টাইলে বদল আনার পাশাপাশি ডায়েটে রাখতে হবে পুষ্টিকর সবজি। কিছু নির্দিষ্ট সবজি রয়েছে, যেগুলো লিভারের ফ্যাট কমাতে বিশেষভাবে সহায়ক। লাউলাউয়ে পানির পরিমাণ বেশি, ক্যালরি কম। এটি শরীরকে হাইড্রেটেড রাখে এবং টক্সিন বের করতে সাহায্য করে। প্রতিদিন ১৫০-২০০ গ্রাম লাউ রান্না করে বা সকালে অল্প লাউয়ের রস খেলে উপকার মিলতে পারে। ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে এই সবজি, যা ফ্যাটি লিভার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কপিজাতীয় সবজিফুলকপি, বাঁধাকপি ও ব্রকোলির মতো সবজিতে রয়েছে উচ্চমাত্রার ফাইবার ও ভিটামিন সি। এগুলো লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে। কপিতে থাকা সালফোরাফেন নামের যৌগ লি

প্রতিদিনের পাতে রাখুন এই সবজি, কমবে লিভারের ফ্যাট

লিভার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। বিপাকক্রিয়া থেকে শুরু করে বিষাক্ত পদার্থ ছেঁকে বের করাসহ প্রায় সব কাজেই এর ভূমিকা অপরিসীম। কিন্তু অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কিংবা অতিরিক্ত ওজনের কারণে লিভারে চর্বি জমতে শুরু করলে তৈরি হয় ফ্যাটি লিভার। শুরুতে লক্ষণ না থাকলেও অবহেলা করলে তা ফাইব্রোসিস বা সিরোসিসের মতো জটিল সমস্যায় রূপ নিতে পারে।

ভয় পাওয়ার কিছু নেই, সময়মতো সচেতন হলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। লাইফস্টাইলে বদল আনার পাশাপাশি ডায়েটে রাখতে হবে পুষ্টিকর সবজি। কিছু নির্দিষ্ট সবজি রয়েছে, যেগুলো লিভারের ফ্যাট কমাতে বিশেষভাবে সহায়ক।

লাউ
লাউয়ে পানির পরিমাণ বেশি, ক্যালরি কম। এটি শরীরকে হাইড্রেটেড রাখে এবং টক্সিন বের করতে সাহায্য করে। প্রতিদিন ১৫০-২০০ গ্রাম লাউ রান্না করে বা সকালে অল্প লাউয়ের রস খেলে উপকার মিলতে পারে। ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে এই সবজি, যা ফ্যাটি লিভার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কপিজাতীয় সবজি
ফুলকপি, বাঁধাকপি ও ব্রকোলির মতো সবজিতে রয়েছে উচ্চমাত্রার ফাইবার ও ভিটামিন সি। এগুলো লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে। কপিতে থাকা সালফোরাফেন নামের যৌগ লিভারের কোষ পুনর্গঠনে সহায়ক। নিয়মিত এসব সবজি খেলে লিভারে জমে থাকা চর্বি ও টক্সিন কমতে পারে।

বিটরুট
বিটরুটে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা লিভারকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে। বিটের রস সকালে খেলে লিভারের ডিটক্স প্রক্রিয়ায় সহায়তা করতে পারে। পাশাপাশি এটি প্রদাহ কমাতে ও ফ্যাট জমা প্রতিরোধে ভূমিকা রাখে।

গাজর
গাজরে রয়েছে ফাইবার ও বিটা-ক্যারোটিন, যা লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত কাঁচা বা সেদ্ধ গাজর খেলে লিভারের চর্বি কমাতে সাহায্য পেতে পারেন।

শুধু সবজি নয়, চাই অভ্যাসের পরিবর্তন
খাবারের পাশাপাশি প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম জরুরি। ওজন নিয়ন্ত্রণ, পর্যাপ্ত পানি পান এবং তেল-চর্বিযুক্ত খাবার কমানো-এসব অভ্যাস ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে।
সচেতনতা, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চাই পারে লিভারকে সুস্থ রাখতে। আজ থেকেই পাতে রাখুন এই সবজি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

আরও পড়ুন:
শীতকালীন যে সবজি ওজন কমাতে সাহায্য করে 
যে কারণে ডাক্তার শীতে গাজর খেতে বলেন 

এসএকেওয়াই/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow