প্রতিপক্ষের ওয়াকআউট, খালি পোস্টে গোল করে চ্যাম্পিয়ন দাবি আরেক দলের

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচও যে সবসময় ‘বন্ধুত্বপূর্ণ’ হয় না, তারই প্রমাণ মিলল ইংলিশ ক্লাব ফুলহাম ও মালাগার ম্যাচে। বুধবার স্প্যানিশ ক্লাব মালাগার বিপক্ষে ম্যাচে ২-২ গোলে সমতা ফেরার পর পেনাল্টি শুটআউট নিয়ে তৈরি হয় তীব্র বিতর্ক। একপর্যায়ে মাঠ ছেড়ে চলে যায় ফুলহাম। ম্যাচের ৯০তম মিনিটে গোল করে ২-২ সমতা ফেরায় লা লিগার দল মালাগা। এরপর টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হওয়ার কথা ছিল বলে দাবি করে মালাগা। তবে ফুলহামের দাবি, ম্যাচের আগে দুই দলই একমত হয়েছিল যে ড্র হলে কোনো পেনাল্টি শুটআউট হবে না। বিতর্কের মধ্যেই মালাগার এক খেলোয়াড় খালি পোস্টে পেনাল্টি শট নেন এবং সেটিকে গোল হিসেবে ধরে নেয় স্প্যানিশ ক্লাবটি। এরপর মালাগা নিজেদের ‘কোস্তা দেল সল ট্রফি’র জয়ী ঘোষণা করে। এর আগে ম্যাচের শেষদিকে রেফারির সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানাতে গিয়ে লাল কার্ড দেখেন ফুলহামের কোচ আলভারো আরবেলোয়া। মার্কো সিলভা ক্লাব ছাড়ার পর গ্রীষ্মে ফুলহামের দায়িত্ব নেওয়া আরবেলোয়ার জন্য ম্যাচটি শেষ পর্যন্ত বেশ উত্তপ্ত হয়ে ওঠে। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফুলহাম জানায়, আমরা নিশ্চিত করতে পারি যে ম্যাচের আগে দুই দলই সম্মত

প্রতিপক্ষের ওয়াকআউট, খালি পোস্টে গোল করে চ্যাম্পিয়ন দাবি আরেক দলের

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচও যে সবসময় ‘বন্ধুত্বপূর্ণ’ হয় না, তারই প্রমাণ মিলল ইংলিশ ক্লাব ফুলহাম ও মালাগার ম্যাচে। বুধবার স্প্যানিশ ক্লাব মালাগার বিপক্ষে ম্যাচে ২-২ গোলে সমতা ফেরার পর পেনাল্টি শুটআউট নিয়ে তৈরি হয় তীব্র বিতর্ক। একপর্যায়ে মাঠ ছেড়ে চলে যায় ফুলহাম।

ম্যাচের ৯০তম মিনিটে গোল করে ২-২ সমতা ফেরায় লা লিগার দল মালাগা। এরপর টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হওয়ার কথা ছিল বলে দাবি করে মালাগা। তবে ফুলহামের দাবি, ম্যাচের আগে দুই দলই একমত হয়েছিল যে ড্র হলে কোনো পেনাল্টি শুটআউট হবে না।

বিতর্কের মধ্যেই মালাগার এক খেলোয়াড় খালি পোস্টে পেনাল্টি শট নেন এবং সেটিকে গোল হিসেবে ধরে নেয় স্প্যানিশ ক্লাবটি। এরপর মালাগা নিজেদের ‘কোস্তা দেল সল ট্রফি’র জয়ী ঘোষণা করে।

এর আগে ম্যাচের শেষদিকে রেফারির সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানাতে গিয়ে লাল কার্ড দেখেন ফুলহামের কোচ আলভারো আরবেলোয়া। মার্কো সিলভা ক্লাব ছাড়ার পর গ্রীষ্মে ফুলহামের দায়িত্ব নেওয়া আরবেলোয়ার জন্য ম্যাচটি শেষ পর্যন্ত বেশ উত্তপ্ত হয়ে ওঠে।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফুলহাম জানায়, আমরা নিশ্চিত করতে পারি যে ম্যাচের আগে দুই দলই সম্মত হয়েছিল, ম্যাচ ড্র হলে কোনো পেনাল্টি শুটআউট হবে না।

অন্যদিকে মালাগার দাবি, ম্যাচের আগে পেনাল্টি শুটআউটের বিষয়টি নির্ধারিত ছিল। তাদের ভাষ্য, ফুলহাম মাঠ ছেড়ে যায় এই দাবি করে যে শুটআউটের বিষয়টি ম্যাচের চুক্তিতে অন্তর্ভুক্ত ছিল না।

ফলে প্রস্তুতি ম্যাচ হলেও দুই দলের লড়াই শেষ হয়েছে বড় ধরনের বিতর্কের মধ্য দিয়ে। মাঠের ফলের চেয়ে ম্যাচের শেষ মুহূর্তের ঘটনাই এখন বেশি আলোচনায়; বিশেষ করে পেনাল্টি শুটআউট নিয়ে দুই ক্লাবের সম্পূর্ণ বিপরীত দাবি এবং ফুলহামের মাঠ ছেড়ে যাওয়ার ঘটনা।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow