প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট দিয়ে যুবক গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নিশাদ ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার (২৫ এপ্রিল) সকালে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদল নেতা আব্দুস সালাম বাদী হয়ে দেবীগঞ্জ একটি থানায় মামলা করেন। তবে এর আগেই শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দেবীগঞ্জ উপজেলা সদরের হাজীপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে নিশাদ ইসলাম তার ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে একটি মানহানিকর তথ্য প্রচার করেন। তিনি প্রতিমন্ত্রীর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের একটি ফটোকার্ড পোস্ট করে আপত্তিকর মন্তব্য করেন। এরপর পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়। দেবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহিনুর রহমান গুড্ডু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচারে জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ একজন জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই ও দোষীর শাস্

প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট দিয়ে যুবক গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নিশাদ ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় শনিবার (২৫ এপ্রিল) সকালে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদল নেতা আব্দুস সালাম বাদী হয়ে দেবীগঞ্জ একটি থানায় মামলা করেন।

তবে এর আগেই শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দেবীগঞ্জ উপজেলা সদরের হাজীপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে নিশাদ ইসলাম তার ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে একটি মানহানিকর তথ্য প্রচার করেন। তিনি প্রতিমন্ত্রীর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের একটি ফটোকার্ড পোস্ট করে আপত্তিকর মন্তব্য করেন। এরপর পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়।

দেবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহিনুর রহমান গুড্ডু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচারে জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ একজন জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই ও দোষীর শাস্তি দাবি করছি।

দেবীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ছড়িয়ে পড়লে শুক্রবার রাতেই এক ব্যক্তি নিশাতের বিরুদ্ধে থাকায় অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সফিকুল আলম/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow