প্রথম প্রান্তিকে ৬৬৯ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে মেটলাইফ 

দেশের জীবন বিমা খাতে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সর্বোচ্চ বিমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ। এ সময়ে প্রতিষ্ঠানটি ৬৬৯ কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ করেছে, যা দেশের সব জীবন বিমা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থতা বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি, জীবনহানি কিংবা পলিসির মেয়াদপূর্তির মতো গুরুত্বপূর্ণ সময়ে গ্রাহকদের আর্থিক সহায়তা হিসেবে এসব দাবি পরিশোধ করা হয়েছে। এর ফলে দাবি নিষ্পত্তিতে দেশের শীর্ষ জীবন বিমা প্রতিষ্ঠান হিসেবে মেটলাইফ বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, বিমা দাবি সময়মতো পরিশোধ করা একটি বিমা কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। আমরা গর্বিত যে, দাবি নিষ্পত্তির ক্ষেত্রে মেটলাইফ বাংলাদেশ বিমা খাতে ধারাবাহিকভাবে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। আরও পড়ুন সোলারে নিজেদের প্রয়োজনের ১০% বিদ্যুৎ উৎপাদন করছে মেটলাইফ আবারও বিশ্বের সেরা ২৫ কর্মস্থলের তালিকায় মেটলাইফ প্রকাশিত তথ্য অনুযায়ী, দাবি নিষ্পত্তিতে দীর্ঘদিন ধরেই দেশের বিমা খাতে শীর্ষ অব

প্রথম প্রান্তিকে ৬৬৯ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে মেটলাইফ 

দেশের জীবন বিমা খাতে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সর্বোচ্চ বিমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ। এ সময়ে প্রতিষ্ঠানটি ৬৬৯ কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ করেছে, যা দেশের সব জীবন বিমা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থতা বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি, জীবনহানি কিংবা পলিসির মেয়াদপূর্তির মতো গুরুত্বপূর্ণ সময়ে গ্রাহকদের আর্থিক সহায়তা হিসেবে এসব দাবি পরিশোধ করা হয়েছে। এর ফলে দাবি নিষ্পত্তিতে দেশের শীর্ষ জীবন বিমা প্রতিষ্ঠান হিসেবে মেটলাইফ বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, বিমা দাবি সময়মতো পরিশোধ করা একটি বিমা কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। আমরা গর্বিত যে, দাবি নিষ্পত্তির ক্ষেত্রে মেটলাইফ বাংলাদেশ বিমা খাতে ধারাবাহিকভাবে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, দাবি নিষ্পত্তিতে দীর্ঘদিন ধরেই দেশের বিমা খাতে শীর্ষ অবস্থানে রয়েছে মেটলাইফ বাংলাদেশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২ হাজার ৮৫৩ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে, যা দেশের জীবন বিমা খাতে সর্বোচ্চ। একই সময়ে প্রতিষ্ঠানটির দাবি নিষ্পত্তির হার ছিল ৯৮ শতাংশেরও বেশি।

গ্রাহকসেবার অংশ হিসেবে মেটলাইফ বাংলাদেশ ডিজিটাল দাবি নিষ্পত্তি ব্যবস্থাও চালু রেখেছে। এ ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা অনলাইনে বিমা দাবি জমা দিতে পারেন এবং সাধারণত তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যেই দাবি বাবদ অর্থ পেয়ে থাকেন।

বর্তমানে প্রতিষ্ঠানটি দেশে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং ৯০০টির বেশি করপোরেট গ্রাহককে বিমা সেবা প্রদান করছে।

এমএএস/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow